1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
স্ত্রীর নামের বানানে ভুল করেছেন ট্রাম্প - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

স্ত্রীর নামের বানানে ভুল করেছেন ট্রাম্প

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ মে, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলেনিয়ার নাম লিখতে গিয়ে বানান ভুল করেছেন। এ নিয়ে নানা হাস্যরস ও ব্যঙ্গ হচ্ছে।

ফার্স্ট লেডি মেলেনিয়া (Melania) চিকিৎসা শেষে হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেছেন। এ নিয়ে টুইট করতে গিয়ে গোল পাকিয়েছেন ট্রাম্প। বউয়ের নামের বানান ভুল করেছেন তিনি।

উত্তেজনাই হোক আর ভুলো মনের কারণেই হোক, শনিবার (১৯ মে) দেওয়া টুইট বার্তায় ট্রাম্প তার স্ত্রী মেলেনিয়ার নামের বানান লিখেন ‘Melanie’।

মুহূর্তেই ট্রাম্পের টুইট বার্তাটি চলে যায় বহু লোকের কাছে। আসতে শুরু করে নানা তির্যক মন্তব্য।

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে নিয়ে ঝামেলার বিষয়টিও ট্রাম্পের টুইট বার্তার নিচে মন্তব্য আকারে আসতে থাকে।

মন্তব্যকারীরা মূলত মেলেনিয়ার নামের বানান ভুল নিয়েই ট্রাম্পের ওপর হামলে পড়েন। তাদের মন্তব্যের মূল বার্তা হলো—বউয়ের নামের বানানই জানেন না ট্রাম্প!

প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য দ্রুতই ভুল সংশোধন করে ঠিক বানানে মেলেনিয়ার নাম লিখে দেন। ট্রাম্প টুইট বার্তায় লেখেন, চমৎকার ফার্স্ট লেডি হোয়াইট হাউসে ফিরেছেন। তিনি প্রকৃত অর্থেই ভালো আছেন।

মেলেনিয়ার জন্য যারা প্রার্থনা করেছেন, তার মঙ্গল কামনা করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।

সূত্র: টুইটার

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft