1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাড়ে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

সাড়ে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ মে, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৪২৪ কোটি টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

সভাশেষে প্রকল্পগুলো নিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফ করেন।

এর আগে ইন্ডিয়ান সেকেন্ড লাইন অব ক্রেডিট-এর আওতায় ঢাকা-খুলনা ও খুলনা-চিলাহাটি করিডোরে বাংলাদেশ রেলওয়ের সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে খুলনা-দর্শনা সেকশনে ডাবল লাইন রেলপথ নির্মাণের একটি বৃহৎ উদ্যোগ নেয় সরকার।

পরিকল্পনা কমিশনের একজন কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ ব্যাপারে প্রকল্পটি অনুমোদন পায়।’

সরকারি সূত্র জানায়, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ রেলওয়ে ৩৫০৬.৭৫ কোটি টাকা ব্যয়ে ‘কন্সট্রাকশন অব ডাবল লাইন রেলওয়ে ট্র্যাক অন খুলনা-দর্শনা জাংশান সেকশন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে।

সূত্র জানায়, প্রকল্পের মোট ব্যয়ের ২৬৮৯.৯২ কোটি টাকা ভারতের সেকেন্ড লাইন অব ক্রেডিট থেকে প্রকল্প সহযোগিতা হিসেবে পাওয়া যাবে। অবশিষ্ট ৮১৬.৮২ কোটি টাকা রাষ্ট্রীয় তহবিল থেকে বহন করা হবে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে রেলপথে যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা পূরণ হবে এবং এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে।

এই প্রকল্পের আওতায় খুলনা-দর্শনা সেকশনে প্রায় ১২৬.২৫ কিলোমিটার বিজি রেলওয়ে ট্র্যাক ডাবল লাইনে উন্নীত হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft