মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

রাজধানীতে পৃথক অভিযানে আনসার আল ইসলামের ৭ সদস্য আটক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

রাজধানীর মুগদা, যাত্রাবাড়ী ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সাত সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব। তাদের কাছ থেকে কয়েকটি সাংগঠনিক বই, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরানুল হাসান জানান, আটক সাতজনই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা জঙ্গিবাদে বিশ্বাস করে এবং ফেসবুকে উসকানিমূলক বিভিন্ন পেজ খুলে নিজেদের মতাদর্শ প্রচার করতেন।

ইমরানুল হাসান জানান, বৃহস্পতিবার ভোর রাতে প্রথমে মুগদা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে আটক করা হয়। তারা হলেন কামাল উদ্দিন (৩৭), সিফাত (৩০), দিদারুল ইসলাম (২৬), রিফাতুল্লাহ সাব্বির খান (১৯) ও শীতল মিয়া (২৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যানুযায়ী বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে সংগঠনের অন্যতম সমন্বয়ক মুহিবুর রহমান ওরফে রাকিব ওরফে আবু উমামা ওরফে বাবুকে (২৪) আটক করা হয়। একই সময় বারিধারা থেকে আটক করা হয় এরশাদুল হক টিটু (২৪) নামের আরেকজনকে।

র‍্যাব কর্মকর্তা আরো জানান, আটকদের মধ্যে মুহিবুর রহমান বর্তমানে আনসার আল ইসলামের অন্যতম সমন্বয়ক ও পরিকল্পনাকারী। তিনি গোপনে দাওয়া-হালকার কার্যক্রম পরিচালনা করতেন। এছাড়া মুহিবুর ‘গাজওয়াতুল হিন্দ’, ‘জঙ্গিবাদকে হ্যাঁ বলুন’, ‘এসো কাফেলাবদ্ধ হই’ নামের কিছু ফেসবুক পেজের সদস্য। পেশায় তিনি বারিধারায় অবস্থিত ব্লুমফ্লিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

আটকদের কাছ থেকে উগ্রবাদী সাংগঠনিক বই, বেশকিছু বিস্ফোরক, সালফার পাউডার, বোমা তৈরির সরঞ্জাম, চাকু, ড্রিল মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft