1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

মাদক ব্যবসায়ীদের রেহাই দেয়া হবেনা:রংপুর ডিআইজি

  • আপডেট হয়েছে : বুধবার, ১৬ মে, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

পহেলা রমজান থেকে রংপুর বিভাগের ৮ জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। সেই সাথে শুরু হবে পুলিশের বিশেষ অভিযান। বুধবার দুপুরে রংপুর বিভাগের অপরাধ, রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এাকথা জানান রংপুরের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম।

ডিআইজি জানান, কোন পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকলে সে পুলিশে থাকতে পারবে না। আর কেউ যদি মাদক গ্রহন করেন তার রক্ত পরীক্ষায় মাদকের প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা পুলিশে ভর্তির আগে রক্ত পরীক্ষা করে তারপর পুলিশে ভর্তি নিচ্ছি।

তিনি বলেন, রমজানে মহাসড়কে যানবাহনের চাপ বাড়বে। এই সুযোগ কাজে লাগিয়ে কেউ যাতে যানবাহন থেকে চাঁদাবাজী করতে না পারে সেই জন্য রংপুর বিভাগের সকল পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। বড় বড় মার্কেটে পুলিশের নিরাপত্তা থাকবে। সেই সাথে র‌্যাব, পুলিশ আলাদা আলাদা ভাবে টহল দিবে।

ডিআইজি জানান, ঈদের সময় মাহাসড়কগুলোতে দূর্ঘটনার হার বেড়ে যায়। দূর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নেবে। এক প্রশ্নের জবাবে ডিআইজি জানান,মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষনা করেছি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। মাদক ব্যবসায়ীদের রেহাই দেওয়া হবেনা। আমরা কাউকে ছাড় দিবো না।

এসময় উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি বশির আহামেদ,মজিদ আলী, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কর, ঠাকুরগাঁ পুলিশ সুপার ফারহাত আহামেদ, কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল কাদের পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহামেদ, দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম, পিবিআইয়ের পুলিশ সুপার হুমায়ন কবীর, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, লালমনিহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক, গাইবান্ধার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, রংপুর আরআরএফ পুলিশ সুপার আব্দুল লতিফ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!