রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

মন্ত্রী ও সচিবদের টেলিফোন ব্যবহারে নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ মে, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

মন্ত্রী ও সচিবদের টেলিফোন ব্যবহারে সুযোগ সুবধিা বাড়িয়ে সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা-২০১৮ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভায় নিয়মিত বৈঠকে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

জানা যায়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা করে পাবেন।

সচিব বলেন, মোবাইল ফোনের বিল সরকার বহন করবে। এ ছাড়া যুগ্ম সচিবরা মোবাইল বিল বাবদ এক হাজার ৫০০ টাকা পাবেন।

শফিউল আলম জানান, সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা-২০১৮ অনুমোদন দেওয়া হয়। এটি প্রস্তাব আকারে পেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সচিব আরো বলেন, ২০০৪ সালে এ নীতিমালা প্রথম করা হয়। ওই সময় মন্ত্রী-সচিবরা পেতেন ১৫ হাজার টাকা করে। এ নীতিমালার আওতায় সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft