1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিএনপি নেতারা সরকারের উগ্র সমালোচনায় নেমেছেন: কাদের - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

বিএনপি নেতারা সরকারের উগ্র সমালোচনায় নেমেছেন: কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ৩০ মে, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেতারা এখন সরকারের উগ্র সমালোচনায় নেমেছেন। মানুষের শক্তি যখন কমে আসে তখন মুখের বিষটা ততই উগ্র হয়ে আসে। এটা শরৎচন্দ্রের কথা। বিএনপির ক্ষেত্রে এটা একেবারেই সত্য।’

বুধবার রাজধানীর মিরপুরে বিভিন্ন মোটর ওয়ার্কশপ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি এখন সঙ্কুচিত হচ্ছে। তাদের মুখের বিষ উগ্র হয়ে উঠছে। তারা আন্দোলন, আন্দোলন করে চিৎকার করে ৯ বছরে ৯ মিনিটও আন্দোলন করতে পারেনি। সেই সামর্থ্য ও শক্তি তাদের নেই।

বিএনপির নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবির প্রসঙ্গে আওয়ামী লীগ সম্পাদক বলেন, নির্বাচনের শিডিউল ডিক্লেয়ারের আর মাত্র ৪-৫ মাস বাকি। এর মধ্যে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই।

কারাবন্দি খালেদা জিয়ার জামিন বিষয়ে এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া জেল থেকে বের হবেন কিনা, সেটা আদালতের ব্যাপার। বেগম জিয়া জেলে থাকলে বিএনপি নির্বাচন করবে কিনা এটাও তাদের ব্যাপার। এখানে সরকারের কোনো দায় নেই, সরকারের ওপর তারা দোষ চাপাচ্ছে কেন? সংবিধান অনুযায়ীই দেশ, গণতন্ত্র ও নির্বাচন চলবে। বিএনপির জন্য কোনো কিছু আটকে থাকবে না। বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন হবে।

নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপির দাবির প্রশ্নে তিনি বলেন, এগুলো এখন মামাবাড়ির আবদার। এসব এখন হওয়ার কোনো সুযোগ নেই।

দুদিন আগে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক প্রশ্নে মন্ত্রী বলেন, যেহেতু বিএনপি বিদেশি কূটনীতিকদের ডেকে নির্বাচন, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন বিষয় জানিয়েছে, কাজেই আমাদের পার্টি এবং সরকারের পক্ষ থেকেও কূটনীতিকদের কাছে আমাদের অবস্থান পরিষ্কার করার বিষয় আছে।

মিরপুরের মাজার রোডের মস্তুফা ইঞ্জিনিয়ারিং এবং গাবতলী থেকে টেকনিক্যাল পর্যন্ত রাস্তার পাশের মোটর ওয়ার্কশপগুলো ঘুরে দেখেন ওবায়দুল কাদের। তিনি পুলিশ কর্মকর্তাদের বলেন, এখানে ফিটনেসবিহীন গাড়ি রং করে রাস্তায় ছাড়া হয়। এটা তো সম্পূর্ণ বেআইনি। এগুলো তোমরা দেখ না? এ সময় ওয়ার্কশপগুলো সিলগালা করার জন্য বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন মন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft