1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ফিলিস্তিনের প্রেসিডেন্টকে শেখ হাসিনার ফোন - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ফিলিস্তিনের প্রেসিডেন্টকে শেখ হাসিনার ফোন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের প্রেসিডেন্ট অসুস্থ্য মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকাল পাঁচটার পর শেখ হাসিনা মাহমুদ আব্বাসকে ফোন করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে।

প্রেস উইং সূত্রে জানা যায়, টেলিফোনে শেখ হাসিনা মাহমুদ আব্বাসের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এসময় শেখ হাসিনা মাহমুদ আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, শারীরিকভাবে অসুস্থ হওয়ায় গত শুক্রবার (১৮ মে) হাসপাতালে ভর্তি হন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমাদ আব্বাস। পশ্চিম তীরের রামাল্লার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানায় ফিলিস্তিন সরকারের এক মুখপাত্র।

অসুস্থতার কারণে ইসলামিক রাষ্ট্রগুলোর শীর্ষ সম্মেলন ওআইসি সামিটেও যোগ দিতে পারেননি মাহমুদ আব্বাস।

গত সপ্তাহের মঙ্গলবার (১৫ মে) কানে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদ আব্বাস। অস্ত্রোপচার শেষের কয়েক ঘন্টা পর হাসপাতাল থেকে রিলিজও পেয়েছিলেন তিনি। এরপর গত শুক্রবার আবারও হাসপাতালে ভর্তি হলেন তিনি।

প্রসঙ্গত, বিগত এক দশক ধরে জটিল শারিরীক অসুস্থতায় ভুগছেন মাহমুদ আব্বাস। অতিরিক্ত ধূমপানে আসক্ত মাহমুদ অনেক দিন থেকেই প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত।

জেরুজালেমে যুক্তরাষ্ট্র দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে ৬০ জন ফিলিস্তিনির মৃত্যুর মতো সংকটময় পরিস্থিতিতে মাহমুদ আব্বাসের হঠাৎ হাসপাতালে ভর্তি এবং অসুস্থতা নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে উদ্বেগ আছে।

প্যালেস্টানিয়ান লিবারেশন অরগানাইজেশন-পিএলওর ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আল আলওয়াল গণমাধ্যমকর্মীদেরকে জানান, তাদের নেতার শারীরিক অবস্থান উন্নতি হচ্ছে।

‘তার ফুসফুসে সংক্রমণ হয়েছিল এবং এ কারণে তার শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছিল’-বলেন আলওয়াল।

‘কিন্তু আল ইশতিহারি হাসপাতাল প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং তার শরীর এখন স্বাভাবিক আচরণ করছে।’

২০১৭ সালের ১ ফেব্রুয়ারি তিন দিনের সফরে বাংলাদেশ সফর করেন মাহমুদ আব্বাস। এই সফরে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয় মাহমুদ আব্বাসের। ৩ ফেব্রুয়ারি ফিলিস্তিনী প্রেসিডেন্টকে বিমানবন্দরে বিদায় জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft