সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

প্রাইভেট কার চালক রাসেলকে পঙ্গু করার প্রতিবাদে পলাশবাড়ীতে এক মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ মে, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

ঢাকায় গ্রীনলাইন পরিবহনের বাস চালক কর্তৃক প্রাইভেট কার চালক রাসেল সরকারকে (২৮) পঙ্গু করার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় চৌমাথা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে গতকাল সোমবার সকাল ১১টায় ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, খেলোয়ার কল্যাণ সমিতি, উজ্জীবন সংগীত ও নাট্য শিক্ষাঙ্গন, উপজেলা গণজাগরণ মঞ্চ, প্রয়াস থিয়েটার, পলাশবাড়ী থিয়েটার, স্বাধীন পলাশ নাট্য সংস্থা, সুর ঝংকার সংগীত একাডেমী, জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিকলীগ, মাইক্রাবাস ও কার চালক শ্রমিক সমিতি ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।

উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু, সময় টিভি’র স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুুকেশন সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল্যা-আল-মামুন, সাবদিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল মিত্র, মহিলা মাদ্রাসার প্রভাষক জহির উদ্দিন হাওলাদার, আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আহবায়ক শেখ শামছুজ্জামান হিটু শেখ শামসুজ্জোহা হিটু, বাসদ সমন্বয়ক অলিউজ্জামান বাদল, মুক্তিযোদ্ধা হায়দার আলী, সাংবাদিক হাসিবুর রহমান স্বপন, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মিজানুর রহমান নিক্সন, রবিউল ইসলাম লিয়াকত ও মিল্লাত সরকার মিলন প্রমুখ।

অবিলম্বে বক্তরা আহত রাসেল সরকারের সুচিকিৎসা ও পরিবার-পরিজনের ক্ষতিপুরনসহ ঘাতক গ্রীনলাইন বাস চালকের দ্রুত শাস্তির দাবী করেন।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ঢালে গ্রীনলাইন পরিবহনের সাথে একটি প্রাইভেট কারের সাথে দূর্ঘটনার সৃষ্টি হয়। এতে ওই দূর্ঘটনায় পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পাবর্তীপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে প্রাইভেট কার চালক রাসেল সরকারের বাম ‘পা’ কেটে ফেলা হয়। বর্তমানে ঢাকায় এ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন আছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft