1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

পলাশাবাড়ীতে নবম শ্রেনী ছাত্রী ধর্ষণের স্বীকার – ধর্ষক পালাতক : ভুক্তভোগীকে পরীক্ষা নিরিক্ষার ব্যবস্থা না নিয়ে ধর্ষকের বাড়ী রেখে দেয় পুলিশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

গাইবান্দা জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী ইউনিয়নের মরাদাতেয়া গ্রামের উত্তর পাড়ার সাজু বিএস এর ছেলে লম্পট সুমন (২২) একই গ্রামে ৯ শ্রেনী পড়ুয়া ছাত্রীকে বিয়ে প্রলোভন দেখিয়ে জৈনৈক বাবলু ‘র বাড়ীতে নিয়ে ধর্ষন করে ধর্ষনের স্বীকার ছাত্রীটি ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক সুমন (২২) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে মেয়েটিকে আনলে মেয়েটির পরিবার ধর্ষক সুমনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। এরপর ভুক্তভোগী ছাত্রীটিকে নিয়ে ধর্ষক সুমন কে গ্রেফতারের অভিযান চালায় এসময় ধর্ষক কে গ্রেফতার করতে না পেরে ধর্ষনের স্বীকার ছাত্রীটিকে ধর্ষকের পিতা সাজু বিএস এর বাড়ীতে রেখে চলে যায় পুলিশ । পরে আজ সোমবার ভোরে কোন আইনগত সহায়তায় না পেয়ে ছাত্রীটির পরিবার নিরুপায় হয়ে ছাত্রীটির নিজ বাড়ীতে নিয়ে যায়।

ছাত্রীর চাচা জানান, বিষয়টি নিয়ে আপোষ মিমাংসার প্রস্তুতি চলছে ভুক্তভোগীর মা বাবা ঢাকায় থাকে তারা আসলে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

ধর্ষনের স্বীকার ভুক্তভোগী ছাত্রীটি জানান, আমরা গরিব ধর্ষক ও তার পরিবার সম্পদশালী তাদের সাথে আমার পরিবার পারবে না। মান সম্মান যা যাওয়ার গিয়েছে আর আল্লাহ এ লম্পটের বিচার করবে। আমি লম্পটের উপযুক্ত শাস্তি চাই কিন্তু কার কাছে সে বিচার চাইবো কেউ তো বিচার করবে না শুধু নিজেরা সুবিধা নিবে। পুলিশ ফাঁড়ি থানা হতে আমাকে লম্পট সুমনের বাড়ী রেখে যায় সেখানে তার পরিবার আমাকে থাকতে না দিলে আমার পরিবার আমাকে বাড়ীতে নিয়ে আসে।

ভুক্তভোগীর দাদী জানান,পুলিশ যেখানে সব জেনে শুনে কোন আইনগত পদক্ষেপ নিলো সেখানে আপনারা কিভাবে আমাদের বিচার নিয়ে দিবেন। আমরা গরিব মানুষ আমরা কিভাবে সাজু বিএস এর সাথে পারবো তার অনেক টাকা সে সবাইকে কিনে নেবে।

এবিষয়ে কথা বলতে ধর্ষকের পিতা সাজু বিএস এর বাড়ীতে গেলে তাকে ও অভিযুক্ত সুমন কে পাওয়া যায়নি। সুমনের মা জানান, সুমন বাড়ীতে নেই কোথায় আছে জানা নেই তার। সুমনের বোন বলেন মেয়ে দুঃচরিত্রা সে আমাদের ফাঁসাতে মিথ্যাচার করছে।

অত্র ইউপি চেয়ারম্যান রুশু চৌধুরীর জানান, বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে বসে আলাপ আলোচনার মাধ্যমে মিমাংসার কথা শুনেছি। তবে এ বিষয়ে আমার কাছে কেউ আসেনি।

এবিষয়ে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে আই সি কামাল হোসেন জানান, এরকম একটি অভিযোগের প্রেক্ষিতে মেয়েটিকে নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার অভিযান করা হয়। এসময় অভিযুক্ত ব্যক্তিকে না পেয়ে ভুক্তভোগী মেয়েটিকে পরিবারের কাছে হস্তান্তর করে থানায় অভিযোগ দেওয়া পরামর্শ প্রদান করা হয়।

স্থানীরা জানান,ঘটনাটির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হোক। যাতে করে দরিদ্র পরিবার টি নায্য বিচার পায়। এ জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!