
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সদরের হিরোইন পল্লীখ্যাত রাইগ্রামের মৃত আনছার আলীর ছেলে হিরোইন ও ইয়াবাকারবারি রানা মিয়াকে গতকাল বেতকাপা ইউনিয়নের বলরামপুরের একটি কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা হাতে নাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। পুলিশ ঘটনাস্থল হতে রানা কে গ্রেফতার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারির রানার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় ৬ টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। গতকালের ঘটনায় রানার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে যাহার মামলা নং ২১।
উল্লেখ্য, এ মাদক কারবারি আইন শৃংখলা বাহিনীর হাত থেকে বাচতে রাইগ্রাম থেকে পালিয়ে বলরামপুর বসবাস করতো। সে দীর্ঘদিন হলো এলাকা ছাড়া তারা পারিবারিক ভাবে মাদক ব্যবসার সাথে জড়িত। রানা দুই স্ত্রী সহ দুটি কন্যা সন্তান আছে। অন্য দিকে এ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার হওয়ায় স্থানীয় গ্রামবাসী স্বস্তি প্রকাশ করেছেন।