
গাইবান্ধার পলাশবাড়ীর বিশ্রামগাছী গ্রামে আজ রাতে র্যাবের সাথে গুলি বিনিময়কালে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী রাজু মিয়া (৩৬)নিহত; বিপুল পরিমাণ গাঁজাসহ বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। এঘটনায় র্যাব -১৩ এর ২ জন সদস্য আহত হয়।
নিহত মাদক সম্রাট রাজু মিয়া (৩৬) পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রাইগ্রামের হিরোইন সম্রাটখ্যাত মৃত আব্দুল জোব্বারের ছেলে। নিহত রাজু অত্র এলাকার চিহ্নিত শীর্ষ হিরোইন ও ইয়াবাকারবারি।
এদের বংশ কুলে সকলেই এর সাথে জড়িত ছিলো বর্তমানে যারা আছে তারাও একই পথের পথিক। এদের গ্রামটি বিভাগ জুড়ে একটি চিহ্নিত মাদক পল্লী পিতার অবর্তমানে ছেলে নিহত রাজু অত্র এলাকার এ পল্লীর মাদক কারবার নিয়ন্ত্রন করতো। অপরাধ জগৎ এর সকলের সাথে ছিলো তার সক্ষতা। গত কয়েক বছর অত্র এলাকার স্থানীয়রা এদের বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের জোড়ালো অভিযানে সহযোগীতা অব্যহত থাকায় প্রতিরোধ গড়ে উঠে গ্রাম ছেড়ে পালিয়ে বিভিন্ন এলাকায় বসবাস করে এলাকার চিহ্নিত মাদক কারবারিরা। চৌতুর এসব মাদক কারবারিরা পালিয়েই থাকতো সর্বদা।
( কিছুদিন আগে পলাশবাড়ী থানা পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেফতার হওয়া মাদক সম্রাট রাজু মিয়ার ছবি)