শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

পলাশবাড়ীতে বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১১ মে, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

“মেধা ও মননে সুন্দর আগামী” এই শ্লোগানকে সামনে রেখে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পর্যায়ে প্রাথমিক বাছাই পর্বের “বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন-২০১৮” অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় স্থানীয় পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে “বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন-২০১৮” অনুষ্ঠিত হয়। উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম থেকে দ্বাদশ শ্রেণীর মোট ৫২ জন শিক্ষার্থী লিখিত ৩০ ও মৌখিক ১০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ সম্মেলন প্রতিযোগিতা উপজেলা পর্যায় হতে ১০জন প্রতিযোগীকে পরবর্তী জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। সম্মেলন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফ আলী, মেহেদী হাসান, আবু বক্কর সিদ্দিক ও ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের হারুন-অর-রশিদ। এসময় এসকেএস ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর প্রোগ্রাম অর্গানাইজার খলিলুর রহমান ও দৈনিক মাধুকর পত্রিকার সহকারী বিজ্ঞাপন ম্যানেজার মারুফুল হকসহ স্বেচ্ছাসেবী হিসেবে ছিলেন সৌরভ প্রধান, সাগর মিয়া, সোহান প্রধান ও অন্তর মাহমুদ উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ইয়েস কার্ড ও উপহার সামগ্রী বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft