রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

নায়ক আসিফের বিরুদ্ধে অভিযোগ গঠন

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ মে, ২০১৮
  • ৬৭ বার পড়া হয়েছে

স্ত্রী শামীমা আক্তারের মামলার পরিপ্রেক্ষিতে ‘ঘাসফুল’ ছবির নায়ক আসিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এবং এর সংশোধনী ২০০৩-এর ১১ (গ) ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।

রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬-এর বিচারক শহীদুল ইসলাম এই নির্দেশ দেন। এদিকে আসিফের আইনজীবী মামলাটি বাতিলের আবেদন করেন।

কিন্তু আদালত এই আবেদন বাতিল করে আসিফের জামিন বহাল রেখেছেন। মামলার পরবর্তী তারিখ আগামী ৬ জুন। সেদিন সাক্ষীকে সঙ্গে নিয়ে বাদীকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে। এসব তথ্য আজ দুপুরে প্রথম আলোকে জানিয়েছেন মামলার বাদী শামীমা আক্তারের আইনজীবী তাপস চন্দ্র দাস। আদালতে উপস্থিত ছিলেন আসিফ। অভিযোগ গঠনের সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

মডেল ও অভিনয়শিল্পী কাজী আসিফ রহমান এর আগে জানান, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তার স্ত্রী শামীমা আক্তার আরও দুবার বিয়ে করেছেন। আর তা আসিফের কাছে গোপন করেন। আসিফের সঙ্গে বিয়ের কাবিননামায় শামীমা আক্তার ‘কুমারী’ লিখেছেন। যেহেতু তাদের সন্তান আছে, তাই তিনি স্ত্রীর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেননি।

শামীমা আক্তার এর আগে দুবার তার বিয়ে হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আসিফের কাছে মোটেও কিছু গোপন করিনি। আমি তাকে বিয়ের আগেই সব জানিয়েছি। আমার কাবিননামায় তালাকপ্রাপ্তা লেখা আছে। এই কাগজ এরই মধ্যে আদালতে জমা দিয়েছি।’

আইনজীবী তাপস চন্দ্র দাস বলেন, ‘আমরা আদালতে যে কাবিননামা জমা দিয়েছি, তাতে তালাকপ্রাপ্তা লেখা আছে।’

গত ৩ মার্চ কাজী আসিফ রহমানের বিরুদ্ধে তার স্ত্রী শামীমা আক্তার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৭ আগস্ট কানাডাপ্রবাসী শামীমা আক্তারের সঙ্গে কাজী আসিফের বিয়ে হয়। বিয়ের সময় সাত-আট লাখ টাকা মূল্যমানের আসবাবপত্র প্রদান এবং গাড়ি কেনার জন্য ১৮ লাখ টাকা দেওয়া হয় আসিফকে। গত ২ এপ্রিল আসিফ গাড়ি না কিনে টাকা দিয়ে কী করেছেন তা জানতে চাইলে শামীমা আক্তারের কাছে আরও ২০ লাখ টাকা যৌতুক দাবি করে মারধর করেন।

শামীমা আক্তার আগেই জানিয়েছেন, আসিফের কাছ থেকে তিনি তালাকের নোটিশ পেয়েছেন। তাতে উল্লেখ করা হয়েছে, আসিফ গত ২ এপ্রিল স্ত্রীকে তালাক দিয়েছেন। কিন্তু তা পোস্ট করা হয়েছে ২৩ এপ্রিল।

গত ২৩ এপ্রিল রাত ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আসিফকে গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়া থেকে নাটকের শুটিং শেষে দেশে ফিরছিলেন তিনি। পরদিন সকালে আদালত দুই পক্ষের শুনানি শেষে আসিফকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৫ এপ্রিল স্ত্রীকে আর নির্যাতন করবেন না এবং সন্তানের ভরণপোষণ করবেন—এই শর্তে তাকে জামিন দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজম।

আসিফ এরই মধ্যে কয়েকটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। নিয়মিত ছোট পর্দায় কাজ করছেন। ইমপ্রেস টেলিফিল্মের ‘ঘাসফুল’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft