1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নাইজেরিয়ায় দস্যুদের হামলায় ৪৫ জন নিহত - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

নাইজেরিয়ায় দস্যুদের হামলায় ৪৫ জন নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ মে, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

পশ্চিশ আফ্রিকার দেশ নাইজেরিয়ার কদুনা রাজ্যের একটি গ্রামে স্বশস্ত্র দস্যুদের হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। রবিবার বিকেলে এই ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম বলছে, রবিবার (৬ মে) স্থানীয় সময় বিকেলে কদুনা রাজ্যের বিরিনা গাওয়ারি এলাকার গাওয়াসাকা গ্রামে একদল দস্যু হামলা চালায়। এসময় তারা এলোপাতাড়ি গুলি চালিয়ে গ্রামবাসীদের হত্যা করে।

খবর পেয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে দস্যুদের প্রতিহত করে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা জানা যায়নি।

কনুদা রাজ্যের পুলিশ প্রধান অস্টিন ইওয়ার গণমাধ্যমকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: আরবনিউজ

আরো পড়ুন…
নাইজেরিয়ার মুবি শহরের মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮
আবুজা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া প্রদেশের মুবি শহরের একটি মসজিদে পরপর দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। এছাড়া আরো অন্তত ৫৬জন আহত হয়েছেন।

হতাহতরা সবাই মসজিদের মুসল্লি এবং তারা নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনার পরপরই বোকো হারাম এ হামলার দায় স্বীকার করেছে। খবর ইন্ডিপেনডেন্টের।

আবুজায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বোকো হারাম নিয়ে আলোচনা এবং কঠিন হুঁশিয়ারি উচ্চারণের একদিন পরই এই রক্তক্ষয়ী বোমা হামলার ঘটনা ঘটলো।

স্থানীয় পুলিশের মুখপাত্র আবু বাকার জানিয়েছেন, স্থানীয় সময় বিকেলের দিকে মুসল্লিরা নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন এসময় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।

তিনি আরো বলেন, প্রথম বোমাটি বিস্ফোরণের পর লোকজন পলায়নের সময় আরেকটি বোমা বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের সংখ্যা বাড়ে।

পুলিশের মুখপাত্র আবু বাকার গণমাধ্যমকে জানান, ঘটনার পর থেকে মুবি শহরটি এন্টি বোম স্কোয়ার্ড এবং নিরাপত্তা বাহিনী ঘেরাও করে রেখেছে।

এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লেটাইমস ডটকম জানিয়েছে, এক যুবক সুসাইড ভেস্ট পরে মুসল্লিদের সাথে মসজিদের ভেতরে প্রবেশ করে এ ঘটনা ঘটাতে দেখেছেন। এতে মসজিদের ছাদ উড়ে গেছে বলেও জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ইসা ডানলাদি বলেন, মসজিদটি তার বাড়ির খুবই নিকটে। ফলে তিনি বিকট শব্দে পরপর দুটি বোমা বিস্ফোরণের আওয়াজ শুনেছেন। তিনি আরো বলেন, সম্ভবত মুসল্লিরা নামাজের মধ্যম পর্যায়ে ছিলেন, এসময় এই বিস্ফোরণ ঘটনা হয়। এটা খুবই শক্তিশালী বোমা ছিল। এটা অবশ্যই বোকো হারামের কাজ।

আদামাওয়া প্রদেশের পুলিশ কমিশনার আব্দুল্লাহি ইয়ারিমা বলেছেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদে বোমার বিস্ফোরণ ঘটায়। আর মুসল্লিরা বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে যাওয়ার সময় মসজিদের ২০০ মিটার দূরে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

প্রসঙ্গত, ২০০৯ সালে থেকে ইসলামিক স্টেট গঠনে বোকো হারাম নামে একটি জঙ্গি গোষ্ঠী দেশটিতে একের পর এক হামলা চাচ্ছে। এতে এ পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ নিহত এবং দুই লাখ মানুষ আহত ও বাস্তুচ্যুত হয়েছেন।

গেলো ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো মুবি মসজিদে হামলার ঘটনা ঘটলো। গেলো বছরের ২১ নভেম্বরে ফজরের নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়।

আদামাওয়া প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান হারুনা হাম্মান ফুরো মঙ্গলবারের হামলাকে ‘বিধ্বংসী’ হিসেবে বর্ণনা করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft