1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
জমিজমা সংক্রান্ত জের ধরে গাইবান্ধায় নিরীহ অটো চালককে বেঁধে রেখে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর মামলা করায় আসামি কর্তৃক হত্যাসহ নানা ধরনের হুমকি - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

জমিজমা সংক্রান্ত জের ধরে গাইবান্ধায় নিরীহ অটো চালককে বেঁধে রেখে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর মামলা করায় আসামি কর্তৃক হত্যাসহ নানা ধরনের হুমকি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৮ মে, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের মৌজা মালিবাড়ি আকন্দপাড়া গ্রামের দরিদ্র নিরীহ অটো চালক মমিনুল ইসলামকে একই এলাকার সন্ত্রাসী প্রকৃতির দাদন ব্যবসায়ি মোকাব্বর আকন্দ ঘরে আটকে রেখে ৩’শ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে। এতে মামলা মমিনুল বিজ্ঞ আমলী আদালতে (ফৌঃ কাঃ বিঃ ১৪৭/১৮ ডিডি নং ৯৮৭) একটি মামলা করায় মোকাব্বর আকন্দসহ তার লোকজন তাকে হত্যা নানা ধরণের হুমকি প্রদান করে আসছে।

মামলা সুত্রে জানা গেছে, সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের মৌজা মালিবাড়ি আকন্দপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মমিনুল ইসলামের সাথে একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে দাদন ব্যবসায়ি প্রভাবশালী মোকাব্বর আকন্দ ও সিদ্দিকুর রহমান মুক্তারের সামান্য জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সুবাদে গত ২৭ ফেব্র“য়ারি মমিনুল ইসলাম গাইবান্ধা সদরে অটো নিয়ে আসার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামি মোকাব্বর আকন্দ, সিদ্দিকুর রহমান মুক্তারসহ তাদের লোকজন অটোর সামনে দাঁড়িয়ে অটোবাইকটি থামিয়ে তাকে জোর পূর্বক নামিয়ে নেয়। এরপর তাকে শার্টের কলার ধরে মোকাব্বরের বাড়িতে নিয়ে আটক করে রেখে তার কাছে থাকা অটোবাইকের ব্যাটারী ক্রয়ের জন্য ৬০ হাজার টাকা ও একটি মোবাইল কেড়ে নেয়। কিছুক্ষণ পর পার্শ্ববর্তী লেঙ্গা বাজারে সিদ্দিকুর রহমানের লাইব্রেরীতে নিয়ে গিয়ে সেখানে বেঁধে রেখে মমিনুলের কাছে জোরপূর্বক ৩০০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়। উক্ত স্ট্যাম্পটি উদ্ধারের জন্য এলাকার লোকজন মিমাংসার প্রস্তাব দিলে আসামিরা নানা টালবাহানা করে সময় ক্ষেপন করছে এবং মমিনুলকে হত্যাসহ নানা ধরণের হুমকি প্রদান করে আসছে। ফলে মমিনুল ইসলাম চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে নানা আতংকের মধ্যে দিন কাটাচ্ছে।

এব্যাপারে মমিনুল কোথাও কোন সহযোগিতা না পেয়ে বেঁচে থাকার জন্য জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের কাছে বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft