1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
চট্টগ্রামে ইফতার সামগ্রী নেয়ার সময় পদদলিত হয়ে ১০ নারী নিহত - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

চট্টগ্রামে ইফতার সামগ্রী নেয়ার সময় পদদলিত হয়ে ১০ নারী নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ মে, ২০১৮
  • ৫৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার নলুয়ায় ইফতার সামগ্রী নেয়ার সময় পদদলিত হয়ে ১০ নারীর নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং কেএসআরএম কোম্পানির কর্মকর্তারা।

সোমবার সকালে উপজেলার নলুয়া ইউনিয়নের একটি মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ এমরান ভূঁইয়া।

জানা যায়,চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইফতার সামগ্রী নিতে গিয়ে ভিড়ের মধ্যে পিষ্ট হয়ে ১০ জন নিহত হন। এ সময় আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি।

নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার জানান, নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহতদের অধিকাংশই নারী।

ইস্পাত তৈরির প্রতিষ্ঠান কবির স্টিল রোলিং মিলসের (কেএসআরএম) মালিক মো. শাহজাহান প্রতিবছরের মতো এবারও নিজ এলাকার দুস্থ-গরিবদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেন। আজ সকাল থেকে নলুয়ায় একটি মাদ্রাসা মাঠে এর আয়োজন করা হয়।

যে সংখ্যক লোক জমায়েত হবে বলে আশা করা হচ্ছিল তার চেয়ে অনেক বেশি লোক জড়ো হয়। এর মধ্য নারীদের সংখ্যাই বেশি। সাতকানিয়া ছাড়া আশপাশের উপজেলা থেকেও অনেক লোক চলে আসে। ধারণার চেয়ে অনেক বেশি লোক জমায়েত হয়ে যায় মাদ্রাসা মাঠে।

আর সেই ভিড়ের মধ্যে মানুষ লাইন না ধরে তাড়াহুড়া করার চেষ্টা করে এবং ইফতার সামগ্রী নেওয়ার চেষ্টা করলে হতাহতের ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে বলেন কেআরএমএসের কর্মকর্তা মো. রফিক।

২০০৭ সালেও একই কোম্পানির পক্ষ থেকে ইফতার সামগ্রী দেওয়ার সময় ছয়জন নিহত হয়েছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft