মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

গোবিন্দগঞ্জে একটি রিভলবার ও ৭ রাউন্ড গুলি সহ ৪ জন চোরাকারবারি কে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ মে, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটামোড় নামকস্থানে ঢাকাগামী নাবিল পরিবহন গোপন খবরে জেলা পুলিশ সুপারের নির্দেশে এক অভিযানে ভারত থেকে অবৈধভাবে আসা আমেরিকা হতে প্রস্তুতকৃত MOUTOMASIO -7.65 MM মডেলের একটি রিভলবার ৭ রাউন্ড গুলি বিভিন্ন ব্যান্ডের ৬ টি মোবাইল সেট, রেজিঃবিহীন ১৫০ সিসি একটি সুজুকী মোটরসাইকেল,নগদ ২৬ হাজার টাকাসহ ৪ জন কে হাতে নাতে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

গ্রফতারকৃতরা দিনাজপর জেলার বিরামপুর উপজেলা রনগাও গ্রামের মৃত সানোয়ার হোসেনের ছেলে ১।কাওসার মিয়া (২৪) দাউদপুর গ্রামের জোলাপাড়ার আব্দুল খালেকের ছেলে ২। তৌফিকুল ইসলাম (২৮) একই গ্রামের দছিমুদ্দিনের ছেলে ৩। হাবিবুর রহমান মানিক (২২) ও বগুড়া জেলা শাহজাহানপুর থানার খাদাস তালুকদারপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ৪। শ্যামল হোসেন প্রামনিক সেলিম (৩৪)। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করেছে আগামী জাতীয় নির্বাচন কে ঘিরে দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি সৃর্ষ্টির লক্ষে এরা নিয়মিত চোরাকারবারি হিসাবে কাজ করতো।

আজ ৫ মে শনিবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে প্রেস কনফারেন্স এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ ফারুক এছাড়াও তিনি জানান, গ্রেফতারকৃত আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তেজনা সৃষ্টি করতে চোরাকারবারিরা সংঙ্ঘবদ্ধ চক্রটি দির্ঘদিন হয় এ রুটে অবৈধ অস্ত্র ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। আসামীদের জিজ্ঞাসাবাদে আরো বিস্তারিত জানান যাবে।

এসময় সহকারি পুলিশ সুপার ময়নুল হক, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, ডিবি ওসি মেহেদী হাসান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft