
মহান মে দিবস উপলক্ষে গাইবান্ধায় আজ মঙ্গলবার জেলা প্রশাসন ও সরকারি শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। র্যালিটি স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এবং বিশেষ অতিথি পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃ বৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন ।










