সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

‘খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে অনেক দৃঢ় রয়েছেন’

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ মে, ২০১৮
  • ৫৯ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে অনেক দৃঢ় রয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শনিবার কারাগারে খালেদা জিয়ার সাথে পাঁচ আইনজীবীর সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের একথা জানান।

এর আগে খালেদা জিয়ার সাক্ষাতে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে যান বিএনপিপন্থী ৫ আইনজীবী।

বিকাল ৪টায় পুরান ঢাকায় পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করেন তারা।

জানা যায়, রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিকেলের দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে ভেতরে প্রবেশ করতে অনুমতি পান বিএনপিপন্থী এই ৫ আইনজীবী।

সাক্ষাৎ করতে যাওয়া আইনজীবীরা হলেন, খন্দকার মাহবুব হোসেন, আব্দুর রেজ্জাক খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিএনপির মিড়িয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, তারা ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে আইনি বিষয় নিয়ে আলাপ-আলোচনা করতে কারাগারে গেছেন।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। এরপর থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে রয়েছেন বিএনপি নেত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft