1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কখন হয়েছে বাপ্পা-চাঁদনীর ডিভোর্স? - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

কখন হয়েছে বাপ্পা-চাঁদনীর ডিভোর্স?

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৫ মে, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

অবশেষে নৃত্যশিল্পী-অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গটি প্রকাশ্যে আনলেন গায়ক বাপ্পা মজুমদার। অনেকদিন ধরে এ তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও মুখ ‍খুলেননি তারা।

সম্প্রতি অভিনেত্রী-সঞ্চালক তানিয়া হোসাইনের সঙ্গে বাগদানের সূত্র ধরে বাপ্পা জানালেন জানুয়ারিতে চাঁদনীর সঙ্গে ডিভোর্স হয়েছে।

ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বাপ্পা বৃহস্পতিবার দুপুরে বিষয়টি খোলাসা করেন।

তিনি লেখেন, গত ৯ অক্টোবর ২০১৭ আমাদের ডিভোর্সের আইনি প্রক্রিয়া শুরু হয় আর শেষ হয় ৯ জানুয়ারি ২০১৮তে বিবাহের সমাপ্তিতে। আর আমরা আলাদা ছিলাম তাও ১ বছরের একটু বেশি সময় ধরে।

চাঁদনী প্রসঙ্গে লেখেন, অনেক বছর একসাথে থেকে, থাকার চেষ্টা করে অবশেষে হার মানতে হয়েছে আমার আর চাঁদনীর। আমরা পারিনি আমাদের সংসার নিয়ে বাকি জীবন কাটাতে। কোনো অভিযোগ কিংবা অসম্মান আমার চাঁদনীর প্রতি নেই, এমনকি চাঁদনীর ও আমার প্রতি কোনো অসম্মানবোধ আছে বলে মনে করি না। যা হয়েছে তা ভাগ্যের লিখন মনে করি।

কয়েকদিন আগে ফেসবুকে বাগদানের আংটির ছবি শেয়ার করেন তানিয়া। তারপরই বাপ্পার সঙ্গে বিয়ের পরিকল্পনার কথা জানা যায়।

ওই স্ট্যাটাসে বাপ্পা আরো বলেন, তানিয়া আমার বন্ধু। দারুণ একজন বন্ধু। তানিয়ার সাথে আমার যোগাযোগ এবং ভালোলাগাও। এর সূত্র ধরেই অতিসম্প্রতি আমি আমার ভাবনা তানিয়াকে জানাই, তানিয়াও তার ভাবনা আমাকে জানায়। আমরা আমাদের পরিবারের সান্নিধ্য ছাড়া জীবনে চলতে চাই না। তাই দুই পরিবারের সিদ্ধান্তে একান্তই পারিবারিকভাবে আমাদের বাগদান হয়। আগেই বলেছি ব্যক্তিগত বিষয়গুলো আমি বরাবরই নিজের ভেতর রাখতে চাই। যেখানে পরিবার ইনভলড সেখানে আর অপরিষ্কার কোনো চিত্র নেই। বাকিটা পরিবেশ আর পরিস্থিতি। আপনারা প্রার্থনা করবেন।

২০০৮ সালের ২১ মার্চ চাঁদনীকে বিয়ে করেন বাপ্পা মজুমদার। দীর্ঘ দশ বছর সংসার করার পর সম্পর্কের ইতি টানলেন তারা।

এদিকে ২০০৯ সালের ২০ জুন উপস্থাপক-পরিচালক দেবাশীষ বিশ্বাসকে বিয়ে করেন তানিয়া হোসাইন। বিয়ের এক বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft