1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
এবার চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারালো কিশোর - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

এবার চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারালো কিশোর

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ মে, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারিয়েছে এক কিশোর। হতভাগ্যের সেই কিশোরের নাম রনি (১৫)। তার বাবার নাম নাসির উদ্দিন। তবে তার ঠিকানা জানা যায়নি। সে পানি বিক্রি করে বলে জানা গেছে।

শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন পথচারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কমলাপুরগামী একটি ট্রেন থেকে নামতে গেলে ট্রেনের চাকায় রনির ডান পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

পথচারীরা জানান, বিমানবন্দর রেলস্টেশন থেকে কমলাপুরগামী একটি ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের চাকায় রনির ডান পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল আনা হয়।

পথচারী আল আমিন জানান, আহত কিশোর রনি কাছ থেকে তারা জানতে পেরেছে, সে পানি বিক্রি করে। কমলাপুর থেকে ট্রেনে পানি বিক্রি করতে করতে বিমানবন্দরে রেলস্টেশন এলাকায় যায়। পরে বিমানবন্দর থেকে আবার পানি বিক্রি করতে করতে কমলাপুরে আসার পথে এ দুর্ঘটনায় পড়ে রনির পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার বাবার নাম নাসির উদ্দিন।

ঢাকা মেডিকেল পুলিশ বক্স’র উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রনির অবস্থা গুরুতর। তার চিকিৎসা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft