সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

ঈদে যৌথ প্রযোজনার বাইরে আমদানিকৃত সিনেমা প্রদর্শন নিষিদ্ধ: আপিল বিভাগ

  • আপডেট হয়েছে : বুধবার, ৩০ মে, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

যৌথ প্রযোজনা ছাড়া কোনো ধরণের আমদানি করা সিনেমা ঈদসহ যেকোনো উৎসবে হলে প্রদর্শন করা যাবে না বলে আদেশ জারি করেছে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ।

বুধবার (৩০ মে) বেলা সোয়া ১০টায় আদালত এ আদেশ দেয়।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বিভিন্ন উৎসবে সরগরমভাবে দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা। এছাড়াও আমদানি ছবিও একইভাবে মুক্তির পরিকল্পনা চলছে। উৎসবে যৌথ প্রযোজনা ও বিদেশি ছবি যাতে মুক্তি দেয়া না হয় এ নিয়ে অনেকদিন ধরেই সরব চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন।

আর কোনো উৎসবে, যেমন ঈদ, পয়লা বৈশাখসহ দেশের বিভিন্ন উৎসবে এ দেশের প্রেক্ষাগৃহে যৌথ প্রযোজনা কিংবা আমদানি করা কোনো ছবি মুক্তি দেয়া যাবে না। এ-সংক্রান্ত এক রিটে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ ও এ কে এম জহিরুল হক গত (১০ মে) বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর আগে বাংলাদেশের উৎসবের দিনে কেনো যৌথ প্রযোজনা ও আমদানি করা দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তি অবৈধ হবে না। আদালত এ সংক্রান্ত একটি রুল জারি করে তথ্যসচিব, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, তথ্য মন্ত্রণালয়ের উপসচিবকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft