1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ইয়েমেনে আঘাত হানলো ঘূর্ণিঝড় ‘মেকুনু’, নিহত পাঁচ - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

ইয়েমেনে আঘাত হানলো ঘূর্ণিঝড় ‘মেকুনু’, নিহত পাঁচ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ মে, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সোকোট্রায় ট্রপিক্যাল সাইক্লোন মেকুনুর আঘাতে এখন পর্যন্ত অন্তত ৫ জন নিহত হয়েছে এবং ৪০ জন নিখোঁজের তথ্য পাওয়া গিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেন মূল ভূখণ্ডের সীমান্ত এবং ওমানে এটি আঘাত হানতে পারে।

নিহতদের চারজন ইয়েমেনের ও একজন ভারতের নাগরিক বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স। নিখোঁজ হওয়া ব্যক্তিদের মধ্যে ইয়েমেন, ভারত ও সুদানের নাগরিকরা রয়েছেন।

ইয়েমেন সরকার সোকোট্রাকে একটি ‘দুর্যোগ এলাকা’ হিসেবে ঘোষণা দিয়েছে। ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানাচ্ছে, বুধবার ঝড়ে দুটি জলযান উল্টে গেছে এবং তিনটি গাড়ি ভেসে গেছে।

সাইক্লোন মেকুনু এখন ইয়েমেনের মূল ভূখণ্ডের সীমানার কাছাকাছি এবং ওমানে আঘাত হানবে। স্থানীয় সময় শুক্রবার ওমানের শহর সালালাহ’য় সাইক্লোনটি আঘাত হানবে বলে জানা গেছে।

ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাসসহ সাইক্লোনটি একটি দ্বিতীয় ক্যাটাগরির হ্যারিকেন বলে জানাচ্ছে সিএনএনের আবহাওয়া পূর্বাভাসকারীরা। তারা বলছেন, উপকূলীয় এলাকায় ইতোমধ্যে ব্যাপক বৃষ্টি হচ্ছে।

এদিকে যেসব এলাকায় গড়ে বছরে ১০০ মিলিমিটার বা তার কম বৃষ্টিপাত হয় সেখানে মেকুনুর প্রভাবে ১০০ থেকে ২৫০ মিলিমিটার (প্রায় চার থেকে ১০ ইঞ্চি) বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে উপকূলীয় এলাকায় প্রায় ৩০ ফুট উচ্চতার ঢেউ পর্যন্ত উঠতে পারে।
ওমানে মার্কিন দূতাবাস ঝড় থেমে যাওয়ার আগ পর্যন্ত দুর্গত এলাকা এড়িয়ে চলতে মানুষকে পরামর্শ দিয়ে আবহাওয়া সতর্কতা জারি করেছে।

তারা জানাচ্ছে, উপকূলবর্তী এলাকা এবং সালালাহ’র আশপাশের মানুষজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ভারি বৃষ্টিপাত, শক্তিশালী বাতাস, বন্যা, ভূমিধস, বিদ্যুৎ বিভ্রাটসহ দক্ষিণাঞ্চলীয় ওমানে যাতায়াত বাধাগ্রস্ত হতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft