সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

আবার আলোচনায় সেই আমাতুল্লাহ’র ফেসবুক স্ট্যাটাস

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ মে, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

আমাতুল্লাহ’র এক সময়ের আলোচিত নাম ছিল নাজনীন আক্তার হ্যাপি। পরে তিনি নাম বদলে হয়েছেন আমাতুল্লাহ। ক্রিকেটার রুবেলের সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে মামলা এসব নিয়ে মূলত আলোচনার শীর্ষে ছিলেন তিনি।

কয়েক বছর আগে চলচ্চিত্রাঙ্গন থেকে বিদায় নিয়ে ধর্ম কর্মে মনোনিবেশ করেন আমাতুল্লাহ। কিছুদিন থেকেই তার বিয়ে নিয়ে নানা গুজব তৈরি হয়েছে। আর তা নিয়েই মুখ খুলেছেন তিনি।

তার ফেসবুক আইডি থেকে জানা গেছে, অনেকেই তার বিয়ের জন্য চিন্তিত, অনেকে নানা রকম জল্পনা কল্পনা করছেন। কেউ আবার গোপনে বিয়ে করার গুজব ছড়াচ্ছেন। এসব বিষয়ে বিরক্ত প্রকাশ করেছেন হ্যাপি। শুক্রবার দিনের শুরুতে হ্যাপি তার ফেসবুকে লিখেনে, অনেকে আমার বিয়ে নিয়ে খুব চিন্তা ফিকির করছেন!

অনেকে নানা রকম কল্পনা-জল্পনা করছেন! কেউ কেউ বলছেন গোপনে বিয়ে করেছি, কেউ কেউ বলছেন বিয়ে করতে যাচ্ছি, কেউ আবার পারলে আমাকে এখনই বিয়ে দিয়ে দেন! আপনাদের বানানো নানারকম সব গল্পে সত্যিই আমি বিরক্ত! সবার উদ্দেশ্যে বলছি। আমার বিয়ে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। আমি সম্পূর্ণ মনোযোগ পড়াশোনায় দিতে চাই। এখন ‘মিজান জামাতে’ পড়াশুনা করছি আলহামদুলিল্লাহ! নিয়ত আছে আলেমা হওয়ার, ইফতা পড়ার, যদি আল্লাহ কবুল করেন! আমার জন্য দোয়া করবেন। আশা করি সবার উত্তর পেয়ে গেছেন।

ইতোপূর্বে একবার হ্যাপির আইডি হ্যাক হয়ে বিয়ের গুজব ছড়িয়েছিল। পরে আমাতুল্লাহ আরেকটি স্ট্যাটাস দিয়ে তার বিয়ে না হওয়ার কথা জানান।

এর আগে এক আমাতুল্লাহ স্ট্যাটাসে লেখেন, আমার ডিভোর্স হয়েছে গত মাসে (সেপ্টেম্বর)। আমি প্রচণ্ড শকড খেয়েছিলাম তখন। যার ফলে আমি প্রায় দুই মাসের মতো স্মৃতি হারিয়ে ফেলি। আমার ডিভোর্সের কথাও আমি ভুলে গিয়েছিলাম। আজকে রাতেই মনে করিয়ে দেয়া হলো। যাই হোক, জানলাম। সবকিছু নতুন করে আবার সাজাব ইনশাআল্লাহ!

তিনি বলেন, আমার জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ পাক যেন সবর করার তৌফিক দান করেন। তায়াক্কালতু আলাল্লাহ।

দুই লাখ ৬৫ হাজারের বেশি ফলোয়ার থাকার আমাতুল্লাহ’র নিজস্ব ফেসবুক আইডিতে এমন স্ট্যাটাস দেয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর ঠিক ৩০ মিনিট পর হ্যাপি তার স্ট্যাটাসটি সরিয়ে ফেলেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft