1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আফগানিস্তান সিরিজে খেলতে পারবেন না মুস্তাফিজ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

আফগানিস্তান সিরিজে খেলতে পারবেন না মুস্তাফিজ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারছেন না বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পায়ের আঙুলে ইঞ্জুরির কারণে তাকে বাদ দেয়া হয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন।

তার সেরে উঠতে তিন সপ্তাহ লাগবে বলে তিনি জানান। ইএসপিএনক্রিকইনফো এ তথ্য জানিয়েছেন।

এর ফলে মঙ্গলবার (২৯ মে) ভারতের দেরাদুনের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে যাওয়া বাংলাদেশ দলের সাথে মুস্তাফিজ থাকছেন না। সেখানেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজটি অনুষ্ঠিত হবে।

দেবাশীষ একটি পত্রিকাকে জানিয়েছেন, আইপিএলে খেলার সময় মুস্তাফিজ এই ইঞ্জুরিতে আক্রান্ত হন। তিনি দলের সাথে থাকছেন না।

রবিবার বাংলাদেশের অন্তর্বর্তী কোচ কোর্টনি ওয়ালশ প্রথমে মুস্তাফিজের ইঞ্জুরির বিষয়টি জানিয়েছিলেন। এ কারণে তাকে ট্রেনিং থেকে বিশ্রাম দেয়া হয়েছে বলেও তিনি বলেছিলেন। তার স্থানে কে খেলবেন তা মঙ্গলবার (২৯ মে) সকালে জানানো হবে।

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ৩, ৫ ও ৭ জুন হবে ম্যাচ তিনটি।

উল্লেখ্য, আফগানিস্তান দলেও তাদের প্রধান বোলার দওলত জারদান নেই। তিনি হাঁটুর ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছেন।

সূত্র: ইএসপিএনক্রিকইনফো

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft