1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আপনারা আমাদেরকে পরাজিত করতে পারবেন না: এরদোগান - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

আপনারা আমাদেরকে পরাজিত করতে পারবেন না: এরদোগান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিকে (একেপি) দুর্বল করতে বিদেশি শক্তিগুলো উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

জার্মানিতে তুরস্কের বিরোধীদলকে সমাবেশের অনুমতি ও ফরাসি ম্যাগাজিনে এরদোগানকে ‘একনায়ক’ হিসেবে উপস্থাপন করার প্রেক্ষিতে এরদোগান এই অভিযোগ করেন।

সোমবার পশ্চিমাঞ্চলীয় ‘ম্যানিনা’ প্রদেশে এক জনসভায় ফ্রান্স ও জার্মানিকে উদ্দেশ্য করে এরদোগান বলেন, ‘আপনারা আমাদেরকে পরাজিত করতে পারবেন না। আপনারা আমাদের মধ্যে কোনও দূরত্বও তৈরি করতে পারবেন না। আমি আল্লাহর খাতিরে আমার জনগণকে ভালোবাসি এবং আমার জনগণও আল্লাহর খাতিরে আমাকে ভালোবাসে।’

২৬ মে জার্মানির শহরে কোলনে তুর্কি ডেমোক্রেটিক পার্টিকে (এইচডিপি) সমাবেশ করতে দেয়ার অনুমতি দেয়ায় জার্মান কর্তৃপক্ষের ‘দ্বিমুখী নীতি’র কঠোর সমালোচনা করে তুর্কি সরকার।

জার্মানির আইন অনুযায়ী, দেশটিতে যে কোনো ধরনের র্যা্লি বা সমাবেশের জন্য দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে অন্তত তিন মাস আগে অনুমতি নিতে বিদেশি রাজনীতিবিদরা বাধ্য। কিন্তু এইচডিপি’র জন্য এ ধরনের কোনো বাধ্যবাধকতা ছিল না। অন্যদিকে, একে পার্টির রাজনীতিবিদদের সেখানে প্রচারণা চালাতে একাধিকবার বাধা দেয়ার ঘটনা ঘটেছে।

রবিবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জার্মানির এই পদক্ষেপকে ‘ভণ্ডামি’ হিসেবে অভিহিত করেছে। এতে বলা হয়, এইচডিপি’র সমাবেশে জন্য জার্মানির অনুমতি গণতান্ত্রিক কর্ম হিসেবে স্বীকৃতি দেয়া যায় না।

এছাড়াও, এরদোগান ফরাসি ম্যাগাজিন ‘লে পয়েন্ট’ এ তাকে ‘একনায়ক’ হিসেবে উপস্থাপন করারও তীব্র সমালোচনা করেন।

সম্প্রতি ম্যাগাজিনটির কভার পেজে এরদোগানের বিশাল ছবির ওপর শিরোনামে বলা হয়, ‘দ্য ডিকটেটর: হাউ ফার উইল এরদোগান গো?’ বা ‘একনায়ক: এরদোগান আর কত দূর যাবে?’

এরদোগান বলেন, ‘তারা (ফরাসি সরকার) সন্ত্রাসীদের পুলিশি পাহারায় সমাবেশ করার অনুমতি দিচ্ছে। অন্যদিকে, আমাদের শুভাকাঙ্ক্ষীদের প্রতিটি পদক্ষেপকে বাধা দিচ্ছে। আমাদের বিরুদ্ধে লেখা পোস্টারগুলোকে তারা পু্লিশ দিযে রক্ষা করছে।’

তিনি বলেন, ‘আমার জনগণের সঙ্গে আমার বন্ধন রয়েছে। আপনারা এধরনের পোস্টার সাঁটিয়ে যা ইচ্ছে বলতে পারেন, কিন্তু আমরা এর পরোয়া করি না।’ সূত্র: হুরিয়েত ডেইলি নিউজ

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft