1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ওয়েস্টইন্ডিজকে পেছনে ফেলে এগিয়ে বাংলাদেশ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ওয়েস্টইন্ডিজকে পেছনে ফেলে এগিয়ে বাংলাদেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

সর্বশেষ প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৯ থেকে ৮ নম্বরে উঠেছে বাংলাদেশ। টেস্ট র‌্যাঙ্কিংয়ে টাইগার বাহিনী ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ৮ নম্বর স্থানটি নিজেদের করে নিয়েছে।

র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ এ আপডেট প্রকাশিত হয় মঙ্গলবার (১ মে)।

রেটিং এর দৌড়ে বাংলাদেশ এগিয়ে বলেই র‌্যাঙ্কিংয়ে এ ঐতিহাসিক পরিবর্তন হয়। এক্ষেত্রে সর্বশেষ ১৬ ম্যাচে বাংলাদেশের রেটিং ৭৫, যেখানে গত ২২ ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৬৭।

এই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরেই আছে সদ্য দেশের মাটিতে খেলার অনুমতি পাওয়া পাকিস্তান। পাকিস্তানের রেটিং ১৭ ম্যাচ খেলে ৮৬।

র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে ভারত। ভারতের রেটিং ২৮ ম্যাচ খেলে ১২৫। দ্বিতীয় ও তৃতীয় নম্বর অবস্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকার রেটিং ৩২ ম্যাচ খেলে ১১২ এবং অস্ট্রেলিয়ার ৩৩ ম্যাচ খেলে ১০৬।

টেস্টে অস্ট্রেলিয়ার আর দক্ষিণ আফ্রিকার লড়াই বহুদিন আগে থেকেই। এরা বরাবরই একে অন্যের ঘাড়ে নিঃশাস ফেলে। তাই একে অন্যকে কাবু করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। যার ঐতিহাসিক কুৎসিত রূপ গত মার্চে বিশ্ব ক্রিকেট দেখেছে। বল ট্যাম্পারিং এর দায়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক ও সহ-অধিনায়ক দু’জনকেই সব ধরণের ক্রিকেট থেকে ১ বছর নিষিদ্ধ হতে হয়।

র‌্যাঙ্কিংয়ে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

নিউজিল্যান্ড ২৩ ম্যাচ খেলে রেটিং অর্জন করেছে ১০২। ইংল্যান্ড ৩৬ ম্যাচ খেলে ৯৮ এবং শ্রীলঙ্কা ৩১ ম্যাচ খেলে রেটিং অর্জন করেছে ৯৪।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft