শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

সিঙ্গাপুর প্রণালির কাছে দ্বীপ নির্মাণের পরিকল্পনা মালয়েশিয়ার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার নতুন সরকার দেশটির সমুদ্রতীরবর্তী অঞ্চলে কয়েকটি দ্বীপ নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

সমুদ্রতীরবর্তী এই অঞ্চল নিয়ে প্রতিবেশি সিঙ্গাপুরের সঙ্গে মালয়েশিয়ার আঞ্চলিক বিরোধ চলছে। দক্ষিণাঞ্চলের প্রতিবেশি এই দেশটির সঙ্গে একটি বড় রেল প্রকল্প বাতিল করার কয়েক দিনের মাথায় তিনি এই ঘোষণা দিলেন।

২০০৮ সালে আন্তর্জাতিক আদালত সিঙ্গাপুর প্রণালির নিকটবর্তী ‘মিডল রক’ নামে স্থানটি মালয়েশিয়ার বলে রায় দেয়। একই সময়ে নেদারল্যান্ড ভিত্তিক এই আদালত নিকটবর্তী ‘পেড্রা ব্রংকা’ দ্বীপের মালিকানা সিঙ্গাপুরের বলে রায় দেয়।

‘পেড্রা ব্রংকা’কে নিজেদের দাবি করে মালয়েশিয়া গত বছর ওই রায়ের একটি পর্যালোচনা চেয়ে আবেদন করে। সিঙ্গাপুর কর্তৃপক্ষ রায়ের পর্যালোচনা করার জন্য মালয়েশিয়ার আপিলের বিরোধিতা করেছিল।

এদিকে, বুধবার আন্তর্জাতিক আদালতের বরাত দিয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে মালয়েশিয়া এই অনুরোধ প্রত্যাহার করে নিয়েছে।

মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বুধবার একটি সংবাদ সম্মেলনে বলেন, মালয়েশিয়ার ইতোমধ্যে ‘মিডল রকে’ অবকাঠামো নির্মাণ করেছে।

তিনি বলেন, ‘মিডল রককে আমরা সম্প্রসারিত করতে চাচ্ছি যাতে আমরা আমাদের জন্য একটি ছোট দ্বীপ তৈরি করতে পারি।’

মাহাথির এই পরিকল্পনার বিস্তারিত বর্ণনা না দিয়ে কেবল বলেন পরিকল্পনাটি এখনো চূড়ান্ত করা হয়নি।

মালয়েশিয়ার এই নির্মান পরিকল্পনার ব্যাপারে তাৎক্ষণিক সিঙ্গাপুর সরকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যাইহোক, বিশ্বের সবচেয়ে ব্যস্ততম শপিং লেনের কাছে মালয়েশিয়ার পরিকল্পনার ওপর ঘনিষ্ঠ নজর রাখছে বলে ধারণা করা হচ্ছে।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘বার্নামা’য় গত বছর ‘মিডল রকে’ আবু বকর নামে একটি নৌ ঘাঁটি উদ্বোধনের খবর প্রকাশ করেছিল।

মাহাথির ইতোমধ্যেই সিঙ্গাপুরের সঙ্গে সম্পর্ককে প্রভাবিত করে এমন একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিরি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে সিঙ্গাপুর সিটি পর্যন্ত একটি উচ্চ গতির রেল সংযোগ নির্মাণের জন্য একটি প্রকল্প বাতিল করে দিয়েছেন।

তবে, সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, মালয়েশিয়ার এই সিদ্ধান্তের বিষয়ে তারা আনুষ্ঠানিক কোনো পত্র পায়নি।

সিঙ্গাপুর একসময় মালয়েশিয়ার অংশ ছিল। ১৯৬৫ দেশটি মালয়েশিয়া থেকে পৃথক হয়ে যায়। সূত্র: রয়টার্স

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft