1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শিশুকে কত বছর পর্যন্ত মায়ের দুধ পান করানো উচিত? - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎

শিশুকে কত বছর পর্যন্ত মায়ের দুধ পান করানো উচিত?

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮
  • ৯২ বার পড়া হয়েছে

একজন মা যার একটা ৫ বছর বয়সী মেয়ে এবং দুই বছর বয়সী ছেলে রয়েছে তারা একই সাথে মায়ের দুধ পান করছে। এমা শার্ডলো হাডসন বলেন, এটা তার সন্তানদের শরীরের জন্য ভাল। কারণ তারা খুব কম অসুস্থ হয়।

২৭ বছর বয়সী এই মা বলছিলেন, তিনি বিষয়টা ভালো-ভাবে নিচ্ছেন কারণ বুকের দুধে এন্টিবডি রয়েছে যেটা শিশুর শরীরের জন্য ভালো।

যুক্তরাজ্যের চিকিৎসকরা পরামর্শ দেন যতদিন মা এবং শিশু দুজনেই চাইবে ততদিন দুধ পান করানো উচিত।

যুক্তরাজ্যে ন্যাশনাল হেলথ সার্ভিস নির্দিষ্ট কোন টাইম বেধে দেয় নি ঠিক কোন সময়ে দুধ পান করানো বন্ধ করতে হবে।

শিশুর জন্য প্রথম ছয় মাস মায়ের বুকের দুধ পান করানোর জন্য বিশেষ ভাবে বলা হয়। এর পর ছয় বছর দুধের সাথে সাথে অন্যান্য শক্ত খাবার খাওয়ানো যেতে পারে।

শিশুর জন্য বুকের দুধ শ্রেষ্ঠ খাবার

বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে বুকের দুধ পান করানো মা এবং শিশু উভয়ের স্বাস্থ্যের জন্য ভালো। যে কোন ধরণের ইনফেকশন, ডাইরিয়া, এবং বমি ভাব বন্ধ করার ক্ষেত্রে মায়ের দুধ ভালো রক্ষাকবচের কাজ করে।

পরবর্তী জীবনে স্থূলতাসহ অন্যান্য রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। আর মায়ের জন্য স্তন এবং ওভারির ক্যান্সারের ঝুঁকি কমায়।

কিন্তু কত দিন:

ইউকে তে এখনো পর্যন্ত এ বিষয়ে কোন নির্দেশনামা নেই।

ন্যাশনাল হেলথ সার্ভিসের ওয়েবসাইটে বলা আছে, যতদিন আপনার ভালো লাগবে ততদিন আপনি আপনার শিশুকে বুকের দুধ খাওয়াতে পারেন। আরো বলা আছে দুই বা তার চেয়ে বেশি বছর ধরে বুকের দুধ খাওয়ার পাশাপাশি এসময় অন্যান্য খাবার দেয়া উচিত।

ক্ষতিকর কিছু নেই

এর অনেক ভালো দিক থাকলেও একজন মা সিদ্ধান্ত নেন কখন বন্ধ করতে হবে। এটার সাথে মায়ের পরিবেশ, পরিস্থিতি জড়িত। অনেক সময় মায়েদের কাজে ফিরতে হয়, পরিবার বা বন্ধুদের সহযোগিতার প্রয়োজন হয়।

এছাড়া অস্বস্তি কাটানোর জন্য আত্মবিশ্বাসের দরকার পরে। এর মাধ্যমে মা এবং শিশুর আত্মিক সম্পর্ক গড়ে উঠে।

ডাক্তাররা বলছেন এটা একেবারেই একটা ব্যক্তিগত বিষয়। এটা মা শিশুর সম্পর্ককে গড়ে তোলে আর এতে কোন ক্ষতি নেই।

সূত্র: বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft