রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

রোহিঙ্গা শিশুদের দেখতে বাংলাদেশে প্রিয়াঙ্কা চোপড়া

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

মায়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়াদের হত্যাযজ্ঞের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শনে এসেছেন জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিসেফ-এর শুভেচ্ছা দূত জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

সোমবার (২১ মে) কক্সবাজার জেলার শামলাপুরে রোহিঙ্গা শিশুদের মাঝে দীর্ঘ সময় কাটিয়েছেন জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী।

এসময় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার খোঁজ-খবর নেন ম্যারি কম খ্যাত প্রিয়াঙ্কা এবং তাদেরকে স্কুলে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।

তার আগে সোমবার (২১ মে) সকাল সাড়ে ১১টার দিকে ইউএস-বাংলার একটি উড়োজাহাজে তিন দিনের সফরে কক্সবাজার পৌঁছান প্রিয়াঙ্কা। পরে কক্সবাজারের ইনানীর একটি হোটেলে ওঠেন তিনি।

বিকেল ৩টার দিকে মেরিন ড্রাইভ হয়ে শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যান প্রিয়াঙ্কা। রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘক্ষণ রোহিঙ্গা শিশুদের মাঝে কাটান এই বলিউড অভিনেত্রী।

মঙ্গলবার (২২ মে) সকালে প্রিয়াঙ্কার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে। পরদিন বুধবার (২৩ মে) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। এরপর বৃহস্পতিবার (২৪ মে) সকালে ঢাকার উদ্দেশে তার কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

বলিউডের জনপ্রিয় এই তারকা জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ-এর শুভেচ্ছা দূত। সংস্থাটির হয়েই প্রিয়াঙ্কা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft