1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্রেমের কথা স্বীকার করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া! - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রেমের কথা স্বীকার করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া!

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৮ মে, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার পর ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে জেসিয়া ইসলামের প্রেমের গুঞ্জন শোনা যায়। বিষয়টি নিয়ে জানতে চাইলে বরাবরই এড়িয়ে গেছেন তারা দুজন। তখন বলেছেন, তারা শুধুই ‘বন্ধু’। গত কয়েক মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের কার্যক্রম দেখে সন্দেহ বাড়তে থাকে। অনেকে বলেন, জেসিয়া ও সালমান প্রেম করছেন ঠিকই কিন্তু স্বীকার করছেন না।

অবশেষে শুক্রবার দুপুরে কাছে নিজেদের প্রেমের কথা স্বীকার করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। জানালেন, তারা বিয়ে করার পরিকল্পনা করছেন।

দুই দিন আগে ছিল জেসিয়া ইসলামের জন্মদিন। এর ঠিক এক দিন পর জেসিয়া তার ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছেন। এই ভিডিওতে তাদের দুজনের অনেক খুনসুটির ব্যাপার দেখা যায়। তা দেখে অনেকেই বলেন, জেসিয়া আর সালমান শুধু বন্ধু নন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। যারা এত দিন ধোঁয়াশার মধ্যে ছিলেন, তারা এখন নিশ্চিত হবেন বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক প্রেম ও ভালোবাসায় রূপ নিয়েছে।

ফেসবুকে আপলোড করা ভিডিও প্রসঙ্গে জেসিয়া বললেন, ‘অনেক কিউট, তাই না! আমাদের কিছু চমৎকার মুহূর্তের ভিডিও। এই ভিডিও দেখে অনেকের বুঝতে বাকি থাকবে না, আমরা প্রেম করছি। তা ছাড়া এটা নিজে থেকে জানানোর কিছু নেই।’

গত বছর সেপ্টেম্বরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি মিলনায়তনে বেশ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। শুরুতে এই আয়োজনে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা হয় জান্নাতুল নাঈম এভ্রিলের নাম। প্রশ্ন ওঠে, বিচারক নয়, আয়োজকের পছন্দে এভ্রিলের নাম ঘোষণা করা হয়। পরে যাচাই-বাছাই শেষে চ্যাম্পিয়ন হন জেসিয়া ইসলাম। এরপর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন জেসিয়া। প্রতিযোগিতা চলাকালীন সালমান মুক্তাদির ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়াকে নিয়ে ভিডিও বার্তা দেন। এই ভিডিও বার্তার পরই দুজনের প্রেম নিয়ে কানাঘুষা শুরু হয়। জেসিয়া তখন বলেন, ‘এসব সত্য নয়। সত্যিটা হলো সালমান আমার ভালো বন্ধু।’

আর ওই সময় সালমান বলেছিলেন, কিছু মানুষ তার পেছনে লেগেছে। এতে ঢাল হিসেবে ব্যবহার করছে জেসিয়াকে। এটা মোটেও ভালো বিষয় নয়। জেসিয়ার সঙ্গে তার সম্পর্ক ভালো। সে তার ভালো বন্ধুও বটে।

সালমানের সঙ্গে কবে থেকে প্রেম হলো? জেসিয়া বলেন, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আগে থেকে। আমরা কিন্তু নানা কর্মকাণ্ডের এর প্রমাণও দিয়েছি। আমার এখন পড়াশোনা নিয়েই সব ভাবনা। সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। পড়াশোনা শেষ হলে কিংবা তার আগেও বিয়ে করতে ফেলতে পারি।’

এদিকে জেসিয়া জানান, এবার ঈদের জন্য টেলিছবির কাজ করবেন। শুটিং শিগগিরই শুরু হবে।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে মডেলিং করেন জেসিয়া। একটি ফ্যাশন হাউসের স্থিরচিত্রের মডেল হন। সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখান জেসিয়া।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft