সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

শুধু মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সাথে সোমবার সকালে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী একথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে রবিবার দিবাগত (২৯ এপ্রিল) মধ্যরাতে দেশে পৌঁছেছেন। তিনি গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া যান।

সম্মেলনে তাকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল উইমেন লিডারশিপ এওয়ার্ড-২০১৮’ তে ভূষিত করা হয়। খবর বাসসের।

প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী থাই এয়ারওয়েজের একটি বিমান সোমবার রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে ফেরার পথে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রায় এক ঘন্টা যাত্রাবিরতি করেন।

এর আগে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে থাই এয়ারওয়েজের বিমানটি রবিবার স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) সিডনীর কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. সুফিউর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

শেখ হাসিনা শুক্রবার সিডনী আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) ‘গ্লোবাল উইমেন লিডারশীপ এওয়ার্ড-২০১৮ গ্রহণ করেন এবং সেখানে অনুষ্ঠিত প্রীতিভোজে যোগ দেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘গ্লোবাল সামিট অব উইমেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষা এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে নেতৃস্থানীয় ভূমিকার জন্য এই সম্মাননায় ভূষিত করে।

শেখ হাসিনা শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে তার বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট ড্যাং থাই নগক থিন এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিডনীতে সাক্ষাৎ করেন।

শেখ হাসিনা শনিবার ওয়েস্টার্ন সিডনী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং হোটেল সোফিটেল-এ প্রবাসী বাংলাদেশীদের এক অনুষ্ঠানে যোগ দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft