1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ভোটাধিকার কেড়ে নিয়ে তাদের কাছে ভোট চাওয়া তামাশা: রিজভী - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভোটাধিকার কেড়ে নিয়ে তাদের কাছে ভোট চাওয়া তামাশা: রিজভী

  • আপডেট হয়েছে : সোমবার, ২ এপ্রিল, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

‘যে প্রধানমন্ত্রী মানুষের ভোটাধিকার কেড়ে নেয়, তার মুখে ভোট চাওয়া জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (০২ এপ্রিল) সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ভোট চাওয়া রাজনৈতিক অধিকার প্রধানমন্ত্রীর এ বক্তব্যের জবাবে রুহুল কবির রিজভী বলেছেন, তাহলে দলের সভাপতি হিসেবে ভোট না চেয়ে প্রধানমন্ত্রী হিসেবে কেন ভোট চাচ্ছেন? এটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, যে প্রধানমন্ত্রী মানুষের ভোটাধিকার কেড়ে নেয়, তার মুখে ভোট চাওয়া জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয়।

রিজভী বলেন, দু’দিন আগে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেখানেও দলীয় প্রতীকে ভোট হবে। এখন প্রধানমন্ত্রী যেখানেই ভোট চাইবেন তা নির্বাচনী তফসিলের মধ্য পড়ে? এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু ক্ষমতাসীনদের নির্বাচনী আইন ভঙ্গের ব্যাপারে নির্বাচন কমিশনের ‘রিপভ্যান উইংকেল’ মতো দীর্ঘ নিদ্রায় শায়িত থাকে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ৩ এপ্রিল পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে সারাদেশের সব ইউনিয়নে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। ঢাকা মহানগরীর থানায় থানায়ও মিছিল হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সহ- সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী সদস্য রফিক সিকদার, আমিনুল ইসলাম প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft