1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে আড়াই লাখ রোহিঙ্গা: প্রবাসী কল্যাণমন্ত্রী - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে আড়াই লাখ রোহিঙ্গা: প্রবাসী কল্যাণমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দুই থেকে আড়াই লাখ রোহিঙ্গা বিদেশে চলে গেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। তিনি বলেন, এসব রোহিঙ্গারা অর্থ উপার্জন করে মায়ানমারে পাঠাচ্ছেন।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘এসো গড়ি মাতৃভূমি’ র্শীষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০১৮’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

নুরুল ইসলাম বলেন, বিভিন্ন দেশে গেলে অনেকে বাংলাদেশি পরিচয়ে দেখা করতে আসে। কোথায় বাড়ি জিজ্ঞেস করলে জানা যায়, তারা রোহিঙ্গা।

মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট হয়েছে, তবে এটা আমাদের দেশে না। সেই দেশের সিন্ডিকেট। এখন শ্রমিক পাঠানো বন্ধ করে দিলে কেউ যেতে পারবে না, ফলে সবাই ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরো বলেন, যারা বৈধ পথে বাংলাদেশে প্রবাসী আয় পাঠাবে, তাদের প্রণোদনা দিতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থমন্ত্রী রাজি থাকলে এ প্রণোদনা চালু হবে। এতে বৈধ পথে আয় বাড়বে।

প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘আপনাদের (প্রবাসী) পাঠানো রেমিটেন্স দিয়ে দেশে বিনিয়োগ করুন। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহ প্রদান করছে বর্তমান সরকার। দেশে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ সৃষ্টিতে ব্যাপক কাজ হচ্ছে।’

প্রবাসী বাংলাদেশিদের আয় দেশে আনতে ভূমিকা রাখার জন্য অনুষ্ঠানে ১০টি ব্যাংককে পুরস্কার প্রদান করেন মন্ত্রী। এগুলো হলো— ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া ও দি সিটি ব্যাংক। এছাড়া দেশে রেমিটেন্স আনার জন্য ব্র্যান্ডি আওয়ার্ডের জন্য সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন তিনি। এগুলো হলো— ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, এবি ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, এক্সিম ব্যাংক ও টিসিবিএল গ্রুপ।

সেন্টার ফর এনআরবি চেয়ারম্যান এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজি হাসানসহ কয়েকজন প্রবাসী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft