মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী

পুলিশ জনগণের বন্ধুতে পরিণত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

‘বাংলাদেশ পুলিশ এখন জনগণের বন্ধুতে পরিণীত হয়েছে। যার প্রমাণ আজ রমনা পার্কের পুলিশের আয়োজিত সংগীত অনুষ্ঠান’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১৪ এপ্রিল) রাজধানীর রমনা পার্কে পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংগীত আয়োজনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আজ সারা বাংলাদেশের মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে বর্ষ বরণের অনুষ্ঠান পালন করছে। আজ এখানে মানুষের ঢল নেমেছে। আপনাদের নাচ, গান ও আড্ডায় মাতিয়ে তুলবে পুলিশের এ সংগীত আয়োজন।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের আইজিপি ড. জাভেদ পাটোয়ারি। তিনি বলেন, আজ এখানে সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। অনুষ্ঠানে আসা সকলকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

সভাপতির বক্তব্যে ঢাকা মেট্রােপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামন মিয়া বলেন, আমরা মাদক ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়বো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অনুষ্ঠান সংগীত ‘আলোকের এই ঝর্ণা ধারায়’ আজ সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। অনুষ্ঠানে জেমস, সালমা লুইপা, ঐশী এবং পুলিশের সাংস্কৃতিক দলের সদস্যরা গান পরিবেশন করবেন বলে জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft