1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
জাতীয়তাবাদী চিকিৎসকদের সার্টিফিকেট নিয়ে সন্দেহ রয়েছে: কাদের - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ

জাতীয়তাবাদী চিকিৎসকদের সার্টিফিকেট নিয়ে সন্দেহ রয়েছে: কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ৫৭ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জাতীয়তাবাদী চিকিৎসকদের সার্টিফিকেট নিয়ে সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সকালে টিএসসিতে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে কাদের বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে। এ ব্যাপারে সরকার অমানবিক নয়।’

ছাত্রলীগের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘আমি চাই ত্যাগী যোগ্য নেতৃত্ব। কারও পকেটের কমিটি দিয়ে ছাত্রলীগের নেতৃত্ব হবে না। কোনো সিন্ডিকেট দ্বারা ছাত্রলীগ চলবে না। ছাত্রলীগ চলবে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নির্দেশনায়। এর বাইরে কোনো ভাবনা-চিন্তা করার অবকাশ নেই।’

তিনি বলেন, ‘আমি নেতৃবৃন্দদের বলব- আপনারা আপনাদের পূর্বসুরিদের কথা ভাবুন। নেতা বানিয়ে যাবেন। কিন্তু, আপনি যখন বিদায় নিবেন, তখন নতুনরা আপনাকে কি চোখে দেখবে, সেটা একবার ভেবে দেখুন। চিরদিন কারও ক্লাউড থাকে না।’

ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, ‘চলে গেলে অনেক কিছুই অনেকে ভুলে যাই। টাকা-পয়সার কর্মীরা থাকবে না, আদর্শের কর্মীরা থাকবে। জবরদস্তি করে অযোগ্যকে নেতা বানাবেন, দুঃসময় এলে হাজার পাওয়ারের বাতি দিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।’

তিনি বলেন, ‘সর্বস্তরে সাহসী, মেধাবী ও চরিত্রবানদের নেতা বানান। অনুপ্রবেশকারী পরগাছা যেন পার্টির নেতৃত্বে আর না আসতে পারে। পরগাছাদের জন্য ছাত্রলীগ কোনো সুযোগ দেবে না। সোহাগ ও জাকিরকে বলব- তোমরা ভালো কিছু করে যাও। ভালো কিছু দিয়ে যাও।’

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা। ছাত্রলীগকে রাজনৈতিক আদর্শের মহাসড়কে ফিরে আসতে হবে। সুনামের ধারায় ফিরে আসতে হবে। ছাত্রলীগকে অতীতের ধারায় ফিরে আসতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft