রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

৯টি মডেল মসজিদের ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮
  • ৩৫ বার পড়া হয়েছে

নয়টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে এ নয়টির কাজ শুরু করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে ঢাকায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা চাই মানুষ ধর্ম সম্পর্কে জানুক, ধর্মের প্রচার ও প্রসার হোক। ইসলামী সংস্কৃতির চর্চাটা হোক। তিনি বলেন, অপব্যাখ্যার মাধ্যমে ইসলাম ধর্মের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে। মানুষ ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করুক।

শেখ হাসিনা বলেন, আমরা চাই বাংলাদেশের মানুষ গড়ে উঠবে অসাম্প্রদায়িক চেতনায়। সবাই নিজ নিজ ধর্ম পালন করবে স্বাধীনভাবে। পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে উদ্বোধন করা ৯টি মডেল মসজিদের ইমামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। গণভবন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রমুখ।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft