শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

সেরা ৩০ বাঙালির তালিকায় রুনা লায়লা

  • আপডেট হয়েছে : রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজেদের মেধাকে ব্যবহার করে সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে যারা বিভিন্ন সময়ে নিজেদের কর্মক্ষেত্রে সেরা হিসেবে প্রমাণিত হয়েছেন, এমন শীর্ষ ৩০ বাঙালির নাম প্রকাশ করেছে উইকিপিডিয়া।

এ তালিকায় স্থান পেয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লার নাম। বিষয়টি নিয়ে রুনা লায়লা বলেন, ‘শুরুতে বিশ্বাসই হয়নি- শীর্ষ ৩০ বাঙালির মধ্যে আমার নামও আছে! কারণ এই তালিকায় আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অমর্ত্য সেনসহ আরও অনেকে। এই সম্মানিত তালিকায় নিজের নাম দেখে আমি একই সঙ্গে বিস্মিত ও আনন্দিত।

নিজের মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রুনা বলেন, আমার মায়ের কথা বিশেষভাবে বলতে হয়। কারণ মায়ের উৎসাহ, অনুপ্রেরণা এবং চেষ্টা না থাকলে আমার পক্ষে আজকের রুনা লায়লা হয়ে ওঠা সম্ভব হতো না। মায়ের পাশাপাশি পরিবারের সবার সমর্থন ছিল বলেই আমার আজকের এই অবস্থান।

এদিকে আগামী ১৩ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রটি। এতে প্রথমবারের মতো সংগীত পরিচালক হিসেবে উপস্থিত হচ্ছেন রুনা লায়লা। তার সুরে গান গেয়েছেন আঁখি আলমগীর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft