মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

সুন্দরগঞ্জে দহবন্দ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৫ নং দহবন্দ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন ফলক উন্মোচন করেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি।

আজ ২৩ এপ্রিল সোমবার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপনের ফলক উন্মোচন শেষে এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন- কমপ্লেক্স ভবনটি নির্মিত হলে এলাকার সাধারণ মানুষ খুব সহজে স্থানীয় সরকারের সকল সুযোগ সুবিধা পাবেন। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর, স্থানীয় চেয়ারম্যান গোলাম কবির মুকুল, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, আ’লীগ নেতা গোলাম মোস্তফা বাবুল, দহবন্দ ইউনিয়ন আ’লীগ সভাপতি আশেক আলী জিকু, ঠিকাদার সৈয়দ হোসেন মনা, সুশীল কুমার সরকারসহ সংশ্লিস্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

সংশ্লিষ্ট সুত্রে জানায়, উপজেলা এলজিইডির তত্ত্ববধানে ১ কোটি ২৭ লাখ ৫২ হাজার ৯’শ ১৯ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft