সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

সুন্দরগঞ্জের সোলার প্লাট নির্মাণের নামে বাস্তভিটা ও কৃষি জমি ধ্বংস করার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

গণতান্ত্রিক বাম মোর্চা ও সিপিবি -বাসদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে শহরের ১নং ট্রাফিক মোড় এলাকায় এক সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী প্রমুখ।

সমাবেশে বক্তারা সুন্দরগঞ্জ উপজেলার চরখোর্দ্দা লাঠশালায় বেক্সিমকো কোম্পানী কর্তৃক বাস্তভিটা ও আবাদী জমি ধ্বংস করে সোলার প্লান্ট নির্মাণের প্রতিবাদ জানিয়ে শর্তানুযায়ী অকৃষি জমিতে সোলার প্লান্ট স্হাপনের আহবান জানান।

তারা আন্দোলনকারীদের উপর পুলিশের বর্বরোচিত গুলি বর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে অন্যায়ভাবে গুলি বর্ষণকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। নেতৃবৃন্দ আন্দোলনকারী চাষীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী না করে অবিলম্বে তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft