রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সিরিয়ার বিমানঘাঁটিতে মিসাইল হামলা

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

সিরিয়ায় হোমস শহরে টি-ফোর নামের একটি বিমানঘাঁটিতে মিসাইল হামলা হয়েছে। সোমবার এই হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

সিরিয়ান গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার বিমানবাহিনী আটটি মিসাইল ভূপাতিত করেছে। ওই হামলা একটি মার্কিন আগ্রাসন হয়ে থাকতে পারে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ায় কোনো বিমান হামলা চালাচ্ছে না।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছেন, সিরিয়ায় রাসায়নিক হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন। হামলার শিকার এলাকাকে ঘিরে রেখেছে সিরিয়ান সেনাবাহিনী। এর ফলে, বহির্বিশ্বের কেউ সেখানে যেতে পারছে না। আসাদকে সমর্থন দেওয়ায় রাশিয়া ও ইরানকে চরম মূল্য দিতে হবে।

আরও পড়ুন…
সিরিয়ার বিদ্রোহী অধ্যূষিত দৌমায় বিষাক্ত গ্যাস আক্রমণে অন্তত ৭০ জন নিহত
উদ্ধারকর্মী ও চিকিৎসকরা বলছেন সিরিয়ার পূর্ব ঘৌটার বিদ্রোহী অধ্যূষিত দৌমা শহরে বিষাক্ত গ্যাস আক্রমণের ফলে অন্তত ৭০ জন নিহত হয়েছেন।

স্বেচ্ছাসেবী উদ্ধারকারী সংস্থা ‘হোয়াইট হেলমেট’ একটি বেজমেন্টে মরদেহের ছবি সহ একটি টুইট করে। টুইটে বলা হয় যে মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে এই তথ্য অন্য কোনো উৎস থেকে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সিরিয়া সরকার রাসায়নিক হামলার এই অভিযোগকে ‘অতিরঞ্জন’ বলে দাবী করেছে।

এর আগে করা এক টুইটে হোয়াইট হেলমেট দাবী করেছিল যমৃতের সংখ্যা ১৫০ জন। পরে ঐ টুইটটি মুছে ফেলা হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা সাম্প্রতিক আক্রমণ সম্পর্কে ‘খুবই পীড়াদায়ক’ তথ্য পাচ্ছে। তারা আরও বলেছে রাসায়নিক হামলা ব্যবহার করা হয়ে থাকলে সিরিয়ার মিত্র হিসেবে যুদ্ধ করা রাশিয়াকে দায়ী করা উচিৎ।

পররাষ্ট্র মন্ত্রনালয় বলেছে, ‘নিজেদের লোকদের ওপর রাসায়নিক অস্ত্র দিয়ে আক্রমণ করার ইতিহাস রয়েছে রাশিয়ার। অগণিত সিরিয়ানদের ওপর রাসায়নিক হামলা করার দায় নিতে হবে রাশিয়াকে।’

সরকার বিরোধী ‘ঘৌটা মিডিয়া সেন্টার’ টুইট করেছে যে এক হাজারের বেশী মানুষ এই রাসায়নিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা বলছে একটি পিপের মধ্যে করে হেলিকপ্টার থেকে ফেলা একটি বোমা ফেলা হয় সেখানে। ঐ পিপেতে বিষাক্ত রাসায়নিক সারিন ছিল বলে বলা হচ্ছে।

পূর্ব ঘৌটা অঞ্চলের একমাত্র বিদ্রোহী অধ্যূষিত শহর দৌমা বর্তমানে সরকারি বাহিনী অবরোধ করে রেখেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft