1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাদুল্যাপুরে ভূয়া প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে একজন গ্রেফতার করেছে র্র্যাব - ১৩ - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

সাদুল্যাপুরে ভূয়া প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে একজন গ্রেফতার করেছে র্র্যাব – ১৩

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
  • ৬০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা।

আজ ১৬ এপ্রিল সোমবার রাত সোয়া আটটায় গাইবান্ধা র‌্যাব ১৩ এর ক্যাম্প থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য গণমাধ্যমে জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, সাদুল্লাপুর উপজেলার বকসিগঞ্জ বাজার সংলগ্ন খোদাবক্স পশ্চিম পাড়া গ্রামের তারা মিয়ার ছেলে গোলাম আজম (১৮) ভূয়া প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে চলতি এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র বিতরণ করতো।

গোলাম আজম একাধিক গ্রুপ ও পেজের এডমিন হিসেবে দায়িত্ব পালন করতো এবং বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার দুপুরে খোদাবক্স পশ্চিম পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র্র্যাব ১৩।

গ্রেফতারকৃত গোলাম আজমকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সাদুল্যাপুর থানা অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামীকে অত্র থানায় হস্তান্তর করলে অভিযোগ মোতাবেক অভিযুক্ত আসামীর বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft