1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শেয়ারবাজার কেলেঙ্কারি : ৮ জনকে আত্মসমর্পণের নির্দেশ - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

শেয়ারবাজার কেলেঙ্কারি : ৮ জনকে আত্মসমর্পণের নির্দেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় দুই কোম্পানির আটজনকে এক মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দুই কোম্পানি এবং আটজনের খালাসের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আপিল শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেয়া হয়। তবে আত্মসমর্পণের পর তাদের জামিন বিবেচনা করতে বলেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. রইস উদ্দিনের একক বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি বিচারিক আদালতের মামলার নথিপত্র তলব করা হয়েছে। আদালতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিউল বশর ভান্ডারি ও সহকারী অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাবিনা আহমেদ।

যে আটজনকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে তারা হলেন: হেমায়েত উদ্দিন আহমেদ, মোস্তাক আহমেদ সাদেক, সৈয়দ মাহবুব মুর্শেদ, শরিফ আতাউর রহমান, আহমেদ ইকবাল হাসান, এম জি আজম চৌধুরী, শহীদুল্লাহ এবং প্রফেসর মাহবুব আহমেদ।

মামলা দুটির একটি হল- এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজের শেয়ার কারসাজি। অপরটি হল- সিকিউরিটিজ কনসালট্যান্টস লিমিটেডের শেয়ার কারসাজি।

এর আগে ২ ফেব্রুয়ারি আট আসামি ও দুই কোম্পানিকে বেকসুর খালাস দেন পুঁজিবাজারের মামলার দ্রুত নিষ্পত্তিতে গঠিত ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft