1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

রংপুরে প্রাইভেটকার উল্টে যুবলীগ নেতাসহ নিহত ২

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজার রহমানসহ (৩৮) দুইজন নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার চেংমারী ইউনিয়নের ফকিরের হাট নামক এলকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার জানান, মোস্তাফিজার রহমান তার স্ত্রীকে নিয়ে সোমবার সকালে শ্বশুর বাড়ি উপজেলার ছড়ান এলাকায় আসেন। স্ত্রীকে নামিয়ে দিয়ে প্রাইভেটকার নিয়ে সকাল ৯টার দিকে তিনি রংপুর ফিরছিলেন।

পথে ফকিরের হাট এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা আলেফ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে চাপা দিয়ে পাশের বাড়িতে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আলেফ উদ্দিন ও মোস্তাফিজার মারা যান।

মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই আশীষ।

আরও পড়ুন…..
দিনাজপুরে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দেশ মিতালি এনজিও কার্যালয়ের সামনে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে বীরগঞ্জ-কাহারোল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খানসামা উপজেলার পুলেরহাট গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (৩৮) ও বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের মকবুল পানুয়ার ছেলে আরিফ হোসেন (৩২)।

দিনাজপুর বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু আক্কাস আহমেদ আরটিএনএনকে জানান, রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি ইজিবাইকের সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী আব্দুল কুদ্দুস। এতে আহত হন আরিফসহ ইজিবাইকের দুই যাত্রী। এ অবস্থায় তাদের উদ্ধার করে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানের দায়িত্বরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

আরও খবর……
দিনাজপুরে লতিফ জুটমিলে ভয়াবহ আগুন
দিনাজপুরের বিরলে লতিফ জুটমিলে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।

মঙ্গলবার বিকেলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র বলছে, দিনাজপুরের বিরল উপজেলার মহেশপুর হুসনা এলাকার রূপালী জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকাল ৪টায় জুট মিলটিতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ১ একরের পুরো জুট মিলে ছড়িয়ে পড়ে। মিলটিতে বিকালের শিফটে কর্মরত এক হাজারের অধিক শ্রমিক-কর্মচারি ছিল। মিলের দরজা ও জানালা ভেঙ্গে ছুটাছুটি করে কিছু সংখ্যক শ্রমিক বের হয়ে আসতে পারলেও বাকিদের অবস্থা এখনো জানা যায়নি। ইতোমধ্যে আহত অন্তত ১৫ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১০টার আগে হতাহতের ব্যাপারে কিছু জানানো যাবে না। ইতোমধ্যে পুলিশের পাশাপাশি র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের মোতায়েন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!