সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

মিশা সওদাগরকে ‘ধর্ষণ’ নিয়ে প্রশ্ন করে ক্ষমা চাইলেন পূর্ণিমা

  • আপডেট হয়েছে : সোমবার, ২ এপ্রিল, ২০১৮
  • ৫৭ বার পড়া হয়েছে

কিছুদিন আগে পূর্ণিমা তার ‘এবং পূর্ণিমা’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করার সময় অতিথি মিশা সওদাগরকে ধর্ষণ নিয়ে একটি প্রশ্ন করেন। এরপর থেকে এ নিয়ে বেশ সমালোচনা সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে তোলপাড়। তবে এ নিয়ে ক্ষমা চেয়েছেন পূর্ণিমা। তিনি বলেন, ‘কাউকে আঘাত করে থাকলে ক্ষমা চাচ্ছি। আমি কাউকে আঘাত করার জন্য, কাউকে নিচু করার জন্য বা বিষয়টি নিয়ে হাস্যকর কোনোকিছু করার জন্য কাজটা করিনি। এরপর থেকে এসব বিষয়ে সতর্ক থাকবো।’

পূর্ণিমা আরও বলেন, ‘সত্যি সত্যি আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ, আপনাদের দুঃখ দেওয়ার জন্য এত কষ্ট করে এই অনুষ্ঠানগুলো বা সিনেমা আমরা করি না। আমাদের প্রধান উদ্দেশ্য আপনাদের আনন্দ দেওয়া। তাই আমার অনুষ্ঠান দেখে কেউ কষ্ট পেলে আমি সত্যিই দুঃখিত।’

প্রসঙ্গত, সৈয়দ আশিক রহমানের মূল ভাবনায় আরটিভিতে প্রচারিত সেলিব্রেটি টক-শো ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুৎ এবং গ্রন্থনা করছেন অনিন্দ্য মামুন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft