1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মায়ানমারে যেতে পারবে জাতিসংঘ প্রতিনিধিদল - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

মায়ানমারে যেতে পারবে জাতিসংঘ প্রতিনিধিদল

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

শেষ পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলকে সে দেশে যাওয়ার অনুমোদন দিতে রাজি হয়েছে মায়ানমার সরকার। সোমবার নিরাপত্তা পরিষদ প্রধান পেরুর গুস্তাভো মেজা-কুয়েদ্রা এ তথ্য জানিয়েছেন।

তবে তিনি বলেন, এই সফরে প্রতিনিধি দলটি রাখাইন প্রদেশ পরিদর্শনের সুযোগ পাবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। তিনি জানান, সফরের বিস্তারিত নিয়ে এখনো কাজ চলছে।

রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে কথিত রোহিঙ্গা জঙ্গিদের হামলার পর ২৫ অগাস্ট থেকে মায়ানমার সেনাবাহিনী রাখাইন প্রদেশে ব্যাপক অভিযান শুরু করে। ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ।

সেনাবাহিনীর ওই অভিযানের পর থেকে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের এ বছরের ফেব্রুয়ারিতে মায়ানমার সফরের কথা থাকলেও এতদিন দেশটির সরকার অনুমোদন দিচ্ছিল না। ১৫ সদস্যের এ প্রতিনিধি দলটির
বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শনের কথা রয়েছে বলে গুস্তাভো জানিয়েছেন।

রোহিঙ্গা বসতি নিরাপদে সরানোর কাজ শুরু
আসন্ন ঝড়-বৃষ্টির মৌসুমে ঝুঁকি এড়াতে পাহাড়ি ঢাল ও সাগর তীরবর্তী অঞ্চলে আশ্রয় নেওয়া ১ লাখ রোহিঙ্গার বসতি স্থানান্তর শুরু করেছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র সচিব শহিদুল হক সোমবার জানান, মৌসুমী ঘূর্ণিঝড়, ভূমিধস, সাইক্লোন থেকে আশ্রিতদের রক্ষায় আগাম সতর্কতা হিসেবে সরকার তাদের জন্য নতুন জায়গা বরাদ্দ করেছে।

বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর রোহিঙ্গাদের অনেকেই কক্সবাজারের বিভিন্ন পাহাড়ের ঢালে মাটি সমান করে বসতি স্থাপন করেছে, যা বর্ষা মৌসুমে নিয়ে আসতে পারে মারাত্নক বিপর্যয়।

ঢাকায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার জোসেফ ত্রিপুরা বলেন, ‘রোহিঙ্গা বসতি যে জায়গায় স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছে, সেটি প্রস্তুতের কাজ মাসখানেক আগেই শুরু হয়েছে।’

তিনি জানান, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন ইতিমধ্যে সহযোগী সংস্থাগুলোর সহায়তায় ঝুঁকিতে থাকা ৩৬০ রোহিঙ্গা পরিবারকে সরিয়ে নিরাপদ স্থানেবাসস্থান করে দিয়েছে। পাহাড়ি ঢল ও ভূমিধসে গত বছরও বাংলাদেশে সরকারি হিসেবে দেড়শ’ লোক মারা গেছেন। পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, ‘এ ধরনের দুর্যোগ আমাদের কাছে নতুন নয়। সরকার এ বিষয়ে সজাগ রয়েছে।’

সূত্র: এপি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft