সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

মায়ানমারে গণহত্যা হয়েছে, রোহিঙ্গাদের ফিলিপাইনে আশ্রয় দিবো: দুর্তেতে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮
  • ১৬৪ বার পড়া হয়েছে

মায়ানমারে গণহত্যা হয়েছে বলে মন্তব্য করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতে। এসময় তিনি রোহিঙ্গা শরণার্থী ফিলিপাইনে আশ্রয় দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। দুতের্তো তার কার্যালয়ে দেশটির কৃষক কৃষিবিষয়ক কর্মকর্তাদের উদ্দেশে এক বক্তব্যে এ ঘোষণা দেন। এ সময় তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। মাদকের বিরুদ্ধে তার কঠোর অভিযানের বিষয়ে আন্তর্জাতিক আদালতে করা অভিযোগ নিয়েও তিনি সমালোচনা করেন। খবর রয়টার্সের

জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বা নির্যাতনের ভয়ে এ পর্যন্ত প্রায় ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে অনেক বেসরকারি সংস্থা এ সংখ্যা ১০ লাখ বলে উল্লেখ করেছে।

জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বও রাখাইনে মায়ানমার সেনাদের অভিযানকে জাতিগত নিধন হিসেবে চিহ্নিত করেছে। তবে মায়ানমারের দাবি, দেশটির সেনাবাহিনী সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

দুতের্তো বিমান কর্মকর্তাদের ওপর ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন এবং রোহিঙ্গাদের প্রশংসা করে বলেন, আমি রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করতে চাই।

মায়ানমার সমস্যা সমাধান করতে না পারায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন। তিনি বলেন, তারা এখনো পর্যন্ত এ সমস্যার সমাধান করতে পারেনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft