1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মাত্র ছয়’শ রোহিঙ্গাকে গ্রহণ করতে রাজি মায়ানমার - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী

মাত্র ছয়’শ রোহিঙ্গাকে গ্রহণ করতে রাজি মায়ানমার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ৬০ বার পড়া হয়েছে

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য আট হাজার রোহিঙ্গার একটি তালিকা দিয়েছিল বাংলাদেশ। কিন্তু তাদের সবাইকে গ্রহণ করতে রাজি নয় মায়ানমার।

মিয়ানমারের ইমিগ্রেশন ও পপুলেশন ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন তারা বাংলাদেশ থেকে ৬৭৫ জন শরণার্থীকে ফেরত নিতে প্রস্তুত আছে।

ওই কর্মকর্তার নাম মিন্ট কায়িং এবং তিনি ওই দপ্তরের স্থায়ী সচিব।

মায়ানমারের সংবাদমাধ্যম মিজিমায় প্রকাশিত এক প্রতিবেদনে মিস্টার কায়িংকে নিশ্চিত করেছেন যে বাংলাদেশ থেকে ৮ হাজার ৩২ জনের তালিকা দেয়া হলেও তারা এর মধ্যে আটশ জনেরও মতো রোহিঙ্গার নাম অনুমোদন করেছেন।

তিনি জানিয়েছেন যে বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশকেও জানিয়ে দিয়েছেন তারা।

যে আটশ জনের নাম মিয়ানমার কর্তৃপক্ষ অনুমোদন করেছেন মিস্টার কায়িং এর দাবি এর মধ্যে ৬৮৫ জন মায়ানমারে বসবাস করতো আর দশজনের মতো আছে যারা সেখানকার সহিংসতায় অংশ নিয়েছে।

তিনি বলছেন, তালিকায় থাকা দশজন সন্ত্রাসীকে বাদ দিয়ে ৬৭৫ জনকে আমরা গ্রহণ করবো। আটশ জনের মধ্যে আর বাকী ১২০ জন বাংলাদেশে যাওয়ার আগে মায়ানমারে বসবাস করতো এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে বাংলাদেশ মায়ানমার আলোচনার পর বাংলাদেশের তরফ থেকে আট হাজার জনের একটি তালিকা মায়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিলো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft