1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বাণিজ্য ও বিনিয়োগের জন্য যোগাযোগ এজেন্ডা গ্রহণ করলো কমনওয়েলথ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

বাণিজ্য ও বিনিয়োগের জন্য যোগাযোগ এজেন্ডা গ্রহণ করলো কমনওয়েলথ

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) নেতৃবৃন্দ প্রবৃদ্ধি ঝুঁকি মোকাবেলায় আজ বহুমুখী বাণিজ্য ব্যবস্থার প্রতি তাদের জোর সমর্থন জানিয়েছে এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংযোগ বাড়াতে ছয়দফা যোগাযোগ এজেন্ডা গ্রহণ করেছেন।

নেতৃবৃন্দ ২০৩০ সাল নাগাদ আন্তঃকমনওয়েলথ বাণিজ্য দুই ট্রিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বৃদ্ধি এবং আন্তঃকমনওয়েলথ বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে নিজেদের মধ্যে অঙ্গীকার করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য ও বিনিয়োগের জন্য কমনওয়েলথ যোগাযোগ এজেন্ডার মাধ্যমে এই লক্ষ্য অর্জিত হবে।

কমনওয়েলথ দেশগুলোর জন্য একটি ফোরাম গঠনের মাধ্যমে কমনওয়েলথ যোগাযোগ এজেন্ডা ও সুযোগ-সুবিধা ত্বরান্বিত করবে।
কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, ‘বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত কমনওয়েলথ যোগাযোগ এজেন্ডার ঘোষণা ৫৩টি সদস্য দেশের সবগুলোর কমনওয়েলথ সুযোগ-সুবিধা বৃদ্ধির সুফল নিশ্চিতে আমাদের অঙ্গীকার আরো জোরদার করবে।

যৌথ ঘোষণার দফা হচ্ছে- বাণিজ্য সুবিধাকে গুরুত্ব দিয়ে ভৌত যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য তথ্য বিষয়ে সর্বোচ্চ অনুশীলন, জাতীয় ডিজিটাল অর্থনীতির উন্নয়ন সমর্থন, নিয়ন্ত্রণ অবকাঠামোর উন্নয়ন ও ডিজিটাল অবকাঠামোর সর্বোচ্চ অনুশীলন সমর্থিত ডিজিটাল যোগাযোগ, কমনওয়েলথ দেশগুলোর মধ্যে নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমঝোতার উন্নয়ন, ভাল নিয়ন্ত্রণ অনুশীলনের উন্নয়ন ও পারস্পরিক অনুমোদন বিষয়ে গুরুত্ব দিয়ে নিয়ন্ত্রণমূলক যোগাযোগ, কমনওয়েলথ ব্যবসার পাশাপাশি সরকারি ও বেসরকারি সেক্টরের মধ্যে বৃহত্তর সংযোগ সমর্থিত বিজনেস টু বিজনেস যোগাযোগ, বৈশ্বিক ভেলু চেইনে সকল সদস্য দেশের অংশগ্রহণ উৎসাহিত করতে সাপ্লাই সাইড যোগাযোগ ও সকলকে মূল ধারায় নিয়ে আসতে নারী ও তরুণদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাণিজ্য।

কমনওয়েলথ যোগাযোগ এজেন্ডার আয়োজনে কমনওয়েলথ দেশগুলোর সিনিয়র বাণিজ্য কর্মকর্তাবৃন্দ আগামী জুনে এক বৈঠকে মিলিত হবেন। বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft