শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পয়লা বৈশাখ পালনে কোনো ধরনের হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে এবং সতর্ক অবস্থানে আছে। দেশের মানুষ যেন আনন্দঘন পরিবেশে পয়লা বৈশাখ উদযাপন করতে পারে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এসময় পয়লা বৈশাখ পালনে কোনো ধরনের হুমকি নেই উল্লেখ করেন তিনি।

শুক্রবার বিকেলে রমনা বটমূল ও আশপাশ এলাকা পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় তারা পুরো পয়লা বৈশাখের মূল অনুষ্ঠানস্থল রমনা বটমূল ও আশপাশ এলাকার নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। পরে পুলিশের বিশেষায়িত টিম সোয়াটের নিরাপত্তা মহড়া পর্যবেক্ষণ করেন।

এসময় সোয়াট টিমের সদস্যরা কয়েক রাউন্ড পিস্তলের গুলি ও একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন নাশকতাকারীকে পরাস্ত ও আক্রান্তদের উদ্ধারে একটি মহড়া প্রদর্শন করেন। সঙ্গে যুক্ত হয় সোয়াটের ডগ স্কোয়াড।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি জানান, পয়লা বৈশাখের রাতেই যেহেতু পবিত্র শবেমেরাজ, সেহেতু বিকেল ৫টার মধ্যেই উন্মুক্ত স্থানে বৈশাখী অনুষ্ঠান শেষ করতে হবে। কারণ সন্ধ্যার পরেই ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। র‍্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা সক্রিয় অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। কোন পরিস্থিতিতে কী করতে হবে, সে জন্যই এ ধরনের নিরাপত্তা মহড়ার আয়োজন করা হয়েছে।

দেশবাসীকে আতঙ্কমুক্ত থেকে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft